• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে শাহাদাত হোসেন (৪০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল প্রায় পৌনে ১১টার দিকে গজারিয়া ইউনিয়নের কলসেরকান্দি গ্রামের পাশের একটি মাঠে এই ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন স্থানীয় বাসিন্দা লোকমান মিয়ার ছেলে।

পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকালে তিনি তার গরু চড়ানোর জন্য বাড়ির পাশের মাঠে রেখে আসেন। পরে সকাল ১০টার দিকে হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রসহ ভারী বৃষ্টি শুরু হয়। দীর্ঘ সময় বৃষ্টি না থামায় তিনি গরুটি আনতে মাঠে যান। গরু নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন।

এদিকে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা