• বুধবার, ২০ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন!

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:মুন্সীগঞ্জের শিরাজদিখান উপজেলার রাজানগর-সৈয়দপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সরকারি গাছ কাটাকে কেন্দ্র করে আলোচনা ও অভিযোগের মধ্যে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম নীরবের পক্ষে অবস্থান নিয়েছেন এলাকাবাসী।স্থানীয়দের দাবি, রাস্তার ওপর ঝুঁকে থাকা গাছটি দীর্ঘদিন ধরে যান চলাচল ও মানুষের চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। একইসঙ্গে ওই এলাকার বাঁশের সাঁকো দিয়ে চলাচলেও চরম ভোগান্তি ছিল। বিশেষ করে অসুস্থ রোগী হাসপাতালে নেওয়া, স্কুলগামী শিশুদের যাতায়াত এবং জরুরি প্রয়োজনে মরদেহ বহনে দুর্ভোগ পোহাতে হতো এলাকাবাসীকে।এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, জনগণের অনুরোধের পরিপ্রেক্ষিতে গাছটি কাটা হয় এবং সেই কাঠ ব্যবহার করে একটি কাঠের ব্রীজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহীন আলম বলেন, “মানুষের যাতায়াতে অনেক সমস্যা হতো। কয়েকদিন আগে দুইটা বাচ্চা পানিতে পড়ে যায়। জনগণের সুবিধার জন্য মেম্বার নিজস্ব অর্থায়নে উত্তর সৈয়দপুর ও শান্তিপুর সংযোগ খালের উপর ৮ লক্ষ টাকা ব্যয়ে ব্রীজের কাজ শুরু করছে। পরে টাকার সংকট দেখা দিলে আমরা নিজেরাই বলেছি গাছটা কেটে ব্রীজে ব্যবহার করতে।”উত্তর সৈয়দপুর শান্তিপুর জামে মসজিদের সভাপতি মোহাম্মদ মুখলেসুর রহমান বলেন, “গাছটা রাস্তার ওপর নিচু হয়ে ছিল। গাড়ি চলাচলে সমস্যা হতো, দুর্ঘটনাও ঘটত। এলাকাবাসীর অনুরোধেই মেম্বার গাছটি কাটছে। এখন সেই কাঠ দিয়ে ব্রীজ করা হচ্ছে ও কেটে ফেলা গাছের জায়গার আশেপাশে আমরা ১০ টি চারা গাছ রোপন করে দিয়েছিএদিকে স্থানীয়রা অভিযোগ করেন, একটি মহল বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। তাদের দাবি, ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের চলাচলের সুবিধার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।এলাকাবাসী দ্রুত ব্রীজ নির্মাণ কাজ সম্পন্নেরও দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা