মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের শুভ উদ্বোধন করেছেন ঢাকা
বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। রোববার আয়োজিত এক
অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ সংস্কার কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত
ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পরিষদের প্রশাসক এ কে এম
ইরাদত মানু, প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, স্থানীয় সরকার বিভাগের
উপপরিচালক মৌসুমী মাহবুব এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুন্সীগঞ্জ-
এর সভাপতি সাংবাদিক মোজাম্মেল হোসেন সজলসহ বিভিন্ন পর্যায়ের
কর্মকর্তারা।