• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদাবাজি বন্ধ হলেও কেন কমছে না চালের দাম?

Reporter Name / ২০৮ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

চালের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। বিক্রেতাদের অভিযোগ, পরিবহনসহ বিভিন্ন স্তরে চাঁদাবাজি বন্ধ হলেও সুফল মিলছে না। বরং সপ্তাহের ব্যবধানে বেড়েছে দাম। তারা বলছেন, নানা অজুহাত আর কৌশলে অযৌক্তিক দামে পণ্য সরবরাহ করছে গুটিকয়েক করপোরেট প্রতিষ্ঠান। দ্রুত সিন্ডিকেট ভেঙে বাজার সহনীয় করার দাবি ক্রেতাদের।

কো্টা সংস্কারের দাবিতে, প্রায় এক মাস ধরে চলা আন্দোলনে দেশজুড়ে বিরাজ করে অস্থিরতা। ব্যহত হয় পণ্য পরিবহন ব্যবস্থা। উৎপাদনে পড়ে নেতিবাচক প্রভাব। ফলশ্রুতিতে, মিলগেট-পাইকার থেকে শুরু করে খুচরা পর্যায়ে বেড়ে যায় চালের দাম।

পরিস্থিতি এখন স্বাভাবিক হলেও, দাম কমার আভাস নেই। বরং নাানা অজুহাতে দাম বৃ্দ্ধি অব্যাহত আছে। খুচরা বাজারে, কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়ে স্বর্ণা মিলছে ৫৪ টাকায়, মাঝারি মানের চাল বিআর-২৮ ৫৮-৬০ টাকায়। আর ৭২ থেকে ৮০ টাকার নিচে নেই সরু চাল। এমন অসহনীয় দাম বৃদ্ধিতে ক্ষুদ্ধ ক্রেতারা।

ধানের বাম্পার উৎপাদন হয়েছে। চালের মজুদও সন্তোষজনক। তারপরও দফায় দফায় বাড়ছে দাম। পাইকারি বিক্রেতাদের অভিযোগ, গত সরকারের আনুকূল্যে থাকা ১০-১২টি কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে এখনো জিম্মি চালের বাজার। প্রতিষ্ঠানগুলো ইচ্ছেমত দাম নির্ধারণ করে ভোক্তার পকেট থেকে হাতিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা।

দাম বৃদ্ধির জন্য ব্যাংকের তারল্য সংকটকেও দায়ী করছেন মিলাররা। তাদের দাবি, ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী টাকা না পাওয়ায়, ধান কিনতে পারছে না তারা। এর নেতিবাচক প্রভাব পড়ছে উৎপাদনে।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র তথ্য অনুযায়ী, মাসের ব্যবধানে চালের দাম ৩ শতাংশ।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা