• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

ঐক্যবদ্ধ বাঙালি জাতির দরকার যোগ্য লিডারশিপ : শায়খ আহমাদুল্লাহ

Reporter Name / ১৬৬ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ও কুশাখালী ইউনিয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, একজন মুসলমান কখনো স্বার্থপর হতে পারে না। আমরা স্বার্থপর হবো না। ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে সবাই বন্যার্ত মানুষের দুঃখ-কষ্ট ও দুর্দশা লাঘবে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। আপনার বাসায় একটা ত্রাণ এসেছে, আবার আসলে আপনি নেবেন না। যে বাসায় পায়নি, তাদের দেখিয়ে দেন। ত্রাণ বিতরণে স্থানীয়দের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

বন্যার্তদের ত্রাণ দেওয়া নিয়ে আহমাদুল্লাহ বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিদিন ১৫-১৮টি কাভার্ড ভ্যান ভর্তি করে দুর্গত এলাকায় ত্রাণ পাঠানো হচ্ছে। শুধু এ অঞ্চল নয় খুলনা-ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় আমরা ত্রাণ তৎপরতা চালাচ্ছি। যেখানে আমরা পৌঁছতে পারছি না, সেখানে সেনাবাহিনীর কাছে আমরা মালামাল দিয়ে দিয়েছি। আমি অনুরোধ করবো, সবাই এসব অঞ্চলের মানুষের পাশে দাঁড়ান। সাধ্য অনুযায়ী বন্যার্তদের কষ্ট দূর করতে চেষ্টা করেন।

স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, যারা ত্রাণ নিয়ে আসছে তাদের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করুন। অনেক জায়গায় ত্রাণ লুট করে নিয়ে যাচ্ছে। আপনারা যদি এ কাজ করেন, তাহলে আপনাদের বদনাম হবে। মানুষ আপনাদের পাশে দাঁড়ানো থেকে সরে যাবে। ত্রাণ নিয়ে আসার সময় আমাদেরও কয়েক জায়গায় আটকানো হয়েছে, মালামাল রেখে দেবে বলে। পরে আমাকে দেখে বলে, মালামাল না দিলেও হবে,  মুসাহাবা (করমর্দন) করলেই হবে। স্থানীয় মানুষদের বলবো, যারা বাহির থেকে ত্রাণ দিতে আসে, তাদেরকে শ্রদ্ধা করেন। পারলে একবেলা খাওয়াবেন। তাদেরকে রাস্তা দেখিয়ে দেবেন। সব নিজের এলাকার দিকে টেনে নেবেন না। যেখানে প্রয়োজন, সেখানে পাঠিয়ে দেবেন।

তিনি আরও বলেন, নোয়াখালীর চৌরাস্তা থেকে লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ পর্যন্ত রাস্তায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে। গাড়ি যেন গর্তে না পড়ে, তাই তারা দেখিয়ে দিচ্ছে, গাড়ি কোন দিক দিয়ে যাবে। পুরো রাস্তাজুড়ে ছিল এমন দৃশ্য। এমন দৃশ্য বাংলাদেশে আর কখনো দেখা যায়নি।

এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে সদরের শহর কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুশাখালী প্রাথমিক বিদ্যালয় ও এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের মানুষসহ আশপাশের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা