• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

ভিসা ছাড়াই পাকিস্তানে যেতে পারবেন বাংলাদেশিরা?

Reporter Name / ২৪১ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

বাংলাদেশে সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় পোস্টগুলোতে একটি বিষয় ব্যাপকভাবে প্রচার শুরু হয়। এসব পোস্টে দাবি করা হয়, পাকিস্তান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা-মুক্ত প্রবেশের অনুমতি দিয়েছে।

অর্থাৎ ভিসা ছাড়াই পাকিস্তানে যেতে পারবেন বাংলাদেশিরা। তবে এই দাবি মিথ্যা। পাকিস্তান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য দেশটিতে ভিসা-মুক্ত প্রবেশের সুবিধা দেয়নি।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা-মুক্ত প্রবেশের সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

বাস্তবতা কী?

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, বাংলাদেশিদের জন্য পাকিস্তানে ভিসা-মুক্ত প্রবেশাধিকার নেই।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া বিভাগের মহাপরিচালক কাদির ইয়ার তিওয়ানা স্পষ্ট করে জানিয়েছেন, গত ১৩ আগস্ট পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার বিভিন্ন দেশের জন্য একটি সংশোধিত ভিসা নীতি ঘোষণা করেছেন।

নতুন নীতি অনুসারে, উপসাগরীয় দেশগুলোর নাগরিকদেরই কেবল ভিসা-মুক্ত প্রবেশের বিষয়টি মঞ্জুর করা হবে। মূলত পাকিস্তানে প্রবেশের জন্য উপসাগরীয় দেশগুলোর নাগরিকদের কোনও ভিসা নয়, শুধুমাত্র তাদের পাসপোর্টের প্রয়োজন হবে।

তিওয়ানা বলেছেন, অন্যদিকে বাংলাদেশি নাগরিকদের এখন ভিসা অন অ্যারাইভালের জন্য আবেদন করতে হবে এবং আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে তারা ইকেট্রনিক ভিসা পাবেন।

জিও নিউজ বলছে, যেসব দেশের নাগরিকদের পাকিস্তানে প্রবেশের জন্য ভিসার প্রয়োজন নেই, তাদের তালিকা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। তালিকায় থাকা দেশগুলো হচ্ছে: সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার এবং কুয়েত।

অন্যদিকে বাংলাদেশসহ অন্যান্য ১২৬টি দেশের নাগরিকদের পাকিস্তানে আসার আগেই ভিসার জন্য আবেদন করতে হবে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ফেডারেল সেক্রেটারি আমব্রিন জানও এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে জিও নিউজ।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা