• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে সরকারি জায়গা ভরাটের অভিযোগ

মোঃনাজমুল খান সুজন / ১২৬ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে সরকারি জায়গা ভরাটের অভিযোগ উঠেছে। ব্যক্তি স্বার্থে হাসপাতাল মূল ফটকের উল্টো পাশে জলাশয় ভরাট করে একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে। স্থানীয় আওয়ামী লীগ
নেতা মো. আউয়াল ও মো. মতি নামে দুই ব্যক্তির ছত্রছায়ায় জলাশয় ভরাট করার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়েও ভরাটেরসত্যতা পাওয়া গেছে। এ সময় সংশ্লিষ্ট ভরাটকারী কোন ব্যক্তির উপস্থিতি পাওয়া যায়নি। স্থানীয় দোকানীরা জানান, প্রায়
দেড়-দুই বছর আগেও একটি চক্র সরকারি জায়গাটি ভরাটের জন্য অবৈধভাবে ড্রেজারের সংযোগ দেয়। খবর পেয়ে তৎকালীন উপজেলা ভূমি কর্মকর্তা (ব্যারিস্টার সজীব আহমেদ) ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ড্রেজার সংশ্লিষ্টদের আর্থিক
জরিমানা করেন। পরে সরকারি জায়গাটি পরিমাপ করে সীমান নির্ধারণ করে দেওয়া হয়। এরই মধ্যে কয়েকদিন যাবত ব্যক্তি স্বার্থে জায়গাটি রাতের আধারে ভরাট করা হচ্ছে। সড়কের পাশে সারিবদ্ধ দোকানের উত্তর পাশে বেড়া দিয়ে সরকারি জায়গাটির প্রায় ৩০-৪০ ফুট দৈর্ঘ্যে ও ১৫ ফুট প্রস্থে ভরাট করা হচ্ছে। রাতে দূর থেকে ড্রাম ট্রাকে করে বালু আনা হচ্ছে এখানে। অবৈধ দখলের হাত থেকে সরকারি জায়গাটি রক্ষায় ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। এ বিষয়ে জানতে অভিযুক্ত ভরাটকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের দেখা মিলেনি। এ ব্যাপারে ষোলঘর ইউনিয়ন ভূমির উপসহকারী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া শ্রীনগর (ম্ন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া হয়েছে। ঘনঘন ভূমিকম্পে জনমনে আতঙ্ক বাড়ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে উপজেলার সদর এলাকার হরপাড়ায় এ এইচ খান টাওয়ারসহ বহুতল ভবনে বসবাসকারীদের সচেতনতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিকম্পকালীন সময় বহুতল ভবনে অবস্থানকারীদের করনীয় সমন্ধে বাস্তাব প্রশিক্ষণ ও দুর্ঘটনা এড়াতে দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয় মহড়ায়। মহড়াটি পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পদ্মা ব্রিজ জোন (কার্যালয়) এর ওসি দেলোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক মো. তোফায়েল আহমেদ, মো. দেলোয়ার, এএসআই কামাল হোসেন, এএসআই মুক্তা আক্তার, এএসআই আজিজুল হক, এএসআই আফিফা আক্তার সিফা, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বৃন্দ, বহুতল ভবনের সংশ্লিষ্ট মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যে কোনও দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজে ব্যবহার করার জন্য ক্রেন, স্ক্যাভেটরসহ ভাড়ি ইকুইপমেন্ট দিয়ে সাময়িক সহায়তা করার জন্য আর্মি, সিভিল প্রশাসন ও বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গের কাছে সহায়তার অনুরোধ করছি। বুধবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও মহোদয়ের প্রতি একটি প্রস্তাবনা রাখা হয়েছে।

ফেসবুকে আমরা