• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

‘বাংলাদেশের অভ্যুদয়’ পরীক্ষার প্রশ্নে নেই মুক্তিযুদ্ধ!

Reporter Name / ১২৩ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

‘বাংলাদেশের অভ্যুদয়’ বিষয়ে পাঠ্যবইয়ের মাধ্যমে দেশের জন্মের ইতিহাস পড়ানো হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধ, মহান ভাষা আন্দোলনসহ বাংলাদেশ জন্মের ইতিহাস রয়েছে। প্রশ্নপত্র হয় বাংলাদেশের জন্মের ইতিহাস নিয়ে। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের প্রেক্ষাপট বদলে যায়। আন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে প্রচার করা হয় নতুন বাংলাদেশের। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সুশীল সমাজ থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ সরকারের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন।

এবার সরকারের পক্ষে জোরালো অবস্থান নিতে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বাদ দিয়ে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হয়েছে ২০২৪ সালের অভ্যুত্থান নিয়ে। মুন্সীগঞ্জের শ্রীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়ে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার প্রশ্নপত্রে এমন প্রশ্ন করা হয়। তাতে দেখা গেছে, পুরো প্রশ্নপত্রের কোথাও বাংলাদেশের জন্মের ইতিহাস অর্থাৎ একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন নেই। ২০২৪ সালের অভ্যুত্থান নিয়েই পুরো প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মুন্সীগঞ্জের শ্রীনগর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রশ্নটি আমি কাল রাতে পেয়েছি। পরীক্ষার আগে তো আর দেখিনি। যে শিক্ষক এই প্রশ্ন করেছেন তিনি নতুন শিক্ষক। কয়েকদিন আগে যোগদান করেছেন তিনি বঞ্চিত গ্রুপের একজন। কাল আমরা কথা বলবো, কীসের ভিত্তিতে এমন প্রশ্ন করলো, কেন করলো।’ প্রশ্নপত্রের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই বিষয়টির যারা সংশ্লিষ্ট, তাদের সঙ্গে কথা বলা যেতে পারে। হঠাৎ করে হয়তো একটি সমস্যা হতে পারে। যে কারণে উনারা গভীরভাবে চিন্তা করার সুযোগ পাননি। আমার মনে হয়, এ বিষয়ে ডেফিনিটলি গভীরভাবে চিন্তা করে উনারা লিখবেন, যাতে করে সব বিষয়ই একসঙ্গে দেখা হয়। স্বাধীনতার গুরুত্বটা ছোট করে দেখার কোনও সুযোগ নেই। সবাই এটাকে শ্রদ্ধার চোখে দেখবে। আমার বিশ্বাস ভবিষ্যতে এ বিষয়ে সংশ্লিষ্টরা নজর রাখবেন।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া শ্রীনগর (ম্ন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া হয়েছে। ঘনঘন ভূমিকম্পে জনমনে আতঙ্ক বাড়ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে উপজেলার সদর এলাকার হরপাড়ায় এ এইচ খান টাওয়ারসহ বহুতল ভবনে বসবাসকারীদের সচেতনতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিকম্পকালীন সময় বহুতল ভবনে অবস্থানকারীদের করনীয় সমন্ধে বাস্তাব প্রশিক্ষণ ও দুর্ঘটনা এড়াতে দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয় মহড়ায়। মহড়াটি পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পদ্মা ব্রিজ জোন (কার্যালয়) এর ওসি দেলোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক মো. তোফায়েল আহমেদ, মো. দেলোয়ার, এএসআই কামাল হোসেন, এএসআই মুক্তা আক্তার, এএসআই আজিজুল হক, এএসআই আফিফা আক্তার সিফা, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বৃন্দ, বহুতল ভবনের সংশ্লিষ্ট মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যে কোনও দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজে ব্যবহার করার জন্য ক্রেন, স্ক্যাভেটরসহ ভাড়ি ইকুইপমেন্ট দিয়ে সাময়িক সহায়তা করার জন্য আর্মি, সিভিল প্রশাসন ও বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গের কাছে সহায়তার অনুরোধ করছি। বুধবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও মহোদয়ের প্রতি একটি প্রস্তাবনা রাখা হয়েছে।

ফেসবুকে আমরা