• রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

সিরাজদিখানে থানায় হামলা অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় আরো দুই আসামী গ্রেফতার

আরিফ হোসেন হারিছ / ১২১ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় হামলা অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া নাশকতা মামলায় মোঃ জাহিদ শেখ ও মেহের আলী নামে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ৫ অক্টোবর তাদের দুইজনকে গ্রেফতার করে সিরাজদিখান থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ জাহিদ শেখ উপজেলার কেয়াইন  ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বড়বর্তা গ্রামের মৃত হাজী সিরাজ উদ্দিনের ছেলে এবং মেহের আলী রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও দক্ষিণ রাজানগর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।এর আগে এ মামলায় আরো ৩ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করেন।

আওয়ামী লীগ সরকার পতনকে কেন্দ্র করে গত ৫ আগস্ট বিকালে সিরাজদিখান থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায়  দায়ের হওয়া ১৬ নং মামলায়  আওয়ামী লীগ নেতা মোঃ জাহিদ শেখ ও মেহের আলীকে গ্রেফতার দেখিয়ে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় রোববার ৬ অক্টোবর সকালে তাদের বিজ্ঞ আদালত পাঠিয়েছে সিরাজদিখান থানা পুলিশ।

এ ব্যপারে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, সিরাজদিখান থানা ভাঙচুর মামলায় তাদের গ্রেফতার করা হয় এবং তাদের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। যারা দোষী তাদের গ্রেফতারের অভিযান চলছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনকে কেন্দ্র করে সিরাজদিখান থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গত ২৭ আগস্ট ৪০০-৪৫০ জন দুস্কৃতিকারীকে আসামী করে সিরাজদিখান থানার এসআই মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে একটি  জিআর  মামলা দায়ের করেন। যার নং-১৬।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা