• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

একফ্রেমে শাকিব-সিয়াম, নেপথ্যে যে কারণ

Reporter Name / ১৫৬ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

কেউ বলছেন, দু’জন একসঙ্গে কোনো সিনেমায় অভিনয় করতে পারেন। আবার কারো মন্তব্য, কোনো অনুষ্ঠানে হয়তো দেখা হয়েছে শাকিব-সিয়ামের। আসলেই কি তাই?

জানা গেল, শাকিব খানের কসমেটিকস, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের অ্যাম্বাসেডর হয়েছেন সিয়াম। নায়ককে নিজের প্রতিষ্ঠানে স্বাগত জানিয়েছেন শাকিব খান। এটি সে সময়েরই ছবি। শনিবার আনুষ্ঠানিকভাবে সিয়াম প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হোন। এ সময়  আরও উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিজ প্রতিষ্ঠানে সিয়ামের যুক্ত হওয়া প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘অথেনটিক মানেই রিমার্ক-হারল্যান। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি অথেনটিক পণ্য বিশ্বব্যাপি ছড়িয়ে দিয়ে বিশ্বের অন্যতম সেরা একটি কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড হিসেবে নিজেকে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে রিমার্ক-হারল্যান। এ লক্ষ্য বাস্তবায়নে রিমার্ক-হারল্যানের প্রচার ও প্রসারে সিয়ামের মতন একজন প্রতিভাবান শিল্পী উল্লেখযোগ্য অবদান রাখবেন বলে আমি আশা রাখি।’

অন্যদিকে শাকিবের প্রতিষ্ঠানে যুক্ত হয়ে উচ্ছ্বসিত সিয়াম। এই নায়ক বললেন, ‘দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মুক্তি দিতে রিমার্ক-হারল্যানের এই প্রচেষ্টার সাথে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত। খুব শীঘ্রই রিমার্ক-হারল্যানের বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে ও হারল্যান স্টোরের আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে দেখতে পাবেন ভক্তরা।’

শিগগিরই ‘বরবাদ’ ছবির শুটিংয়ে ভারতে যাচ্ছেন শাকিব খান। আগামী ঈদে মুক্তি পাবে ছবিটি। অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে সিয়ামের জংলি সিনেমা। যেখানে তার বিপরীতে থাকছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও দীঘি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা