• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

সিরাজদিখানে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন টেঁটাবিদ্ধসহ আহত ১২

Reporter Name / ১২৬ Time View
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফুটবল খেলা ও আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন টেঁটাবিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ৩টি বাড়িঘর ভাঙচুর করা হয়। আহতরা হলেন- মো. জাকির হোসেন (৪২), পিয়ার হোসেন (৩৫) ও সিয়াম (২৮) টেটাবিদ্ধ হয়ে ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে চরপানিয়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামের পশ্চিমপাড়া ও পূর্বপাড়া দুটি দলের মধ্যে ফুটবল খেলা নিয়ে তর্ক-বিতর্ক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুপচান মিয়া ও নুরুদ্দিন সমর্থকদের সঙ্গে একই এলাকার মুজিবুর রহমান ও আব্দুল আজিজ সমর্থকদের মধ্যে শনিবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চারজন টেঁটাবিদ্ধসহ ১২ জন আহত হয়েছে। এ সময় আমিন উদ্দিন, আব্দুল আজিজ ও গোলাম মোস্তফার বাড়িঘর প্রতিপক্ষরা ভাঙচুর করে।

বালুচর ইউপি চেয়ারম্যান মো. আওলাদ হোসেন বলেন, চরপানিয়া এলাকায় শুক্রবার একটি ফুটবল খেলা হয়। ওই খেলাকে কেন্দ্র করে শনিবার মারামারির ঘটনা ঘটে। তবে এখন পরিস্থিতি শান্ত আছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা