• রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

ট্রাম্পের রাডারে বাংলাদেশের অবস্থান কোথায় হতে পারে?

Reporter Name / ১৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

বুথফেরত জরিপকে মিথ্যা প্রমাণ করে রিপাবলিকান পার্টির হয়ে ভূমিধস বিজয় অর্জন করেছেন ডোনাল্ড ট্রাম্প। ২৭০ ইলেক্টোরাল কলেজের ম্যাজিক ফিগার অতিক্রম করে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের টিকিট কনফার্ম করেছেন। এর ফলে চার বছর পর যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আবার হোয়াইট হাউসে যাচ্ছেন তিনি।

সুদূর মার্কিন মুলুকে ট্রাম্পের বিজয়ের খবর এখন প্রাসঙ্গিক বাংলাদেশের সব মহলে। কেমন হবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ড. ইউনূস সরকারের সম্পর্ক। সংশ্লিষ্ট বোদ্ধামহল বলছেন, ট্রাম্পের প্রেসিডেন্সিতে ঢাকা-ওয়াশিংটনের সম্পর্কের কিছুক্ষেত্রে পরিবর্তন আসার পাশাপাশি কাজ করার ধরনে পরিবর্তন আসতে পারে। তবে বাংলাদেশ ইস্যুতে মোটাদাগে আমূল পরিবর্তন আনবে না মার্কিন যুক্তরাষ্ট্র।

ঢাকার কূটনৈতিক অঙ্গন সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনের ফলাফল দেশটির বৈদেশিক নীতিতে কোনো প্রভাব বিস্তার করে না। দেশটিতে নিজেদের ঐকমত্যের ভিত্তিতেই বৈদেশিক নীতি প্রণয়ন ও বাস্তবায়িত হয়। তবে বিশ্বের কোথাও তাদের স্বার্থ বিঘ্নিত হলে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে পরিবর্তন করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনিক টিম গোছাতে সময় নেবেন। সেক্ষেত্রে বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র ট্রাম্পের রাডারে আসতে কিছুটা সময় লাগবে।বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ডেমোক্রেটদের সখ্য পুরোনো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া ড. ইউনূস যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়েছেন। শুধু তাই নয়, তিনি যুক্তরাষ্ট্র দিয়ে শুরু করেছেন প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কোনো দেশের শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠকের তেমন নজির নেই। বাংলাদেশের ক্ষেত্রে এমন বিরল ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ড. ইউনূসকে কাছে পেয়ে বুকে টেনে নেন। হাতে হাত রেখে বলেন, বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ঠিক করেছেন, তাকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা