• রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

গজারিয়ায় কৃষকের জালে ধরা পড়ল ৯ ফুট লম্বা অজগর

Reporter Name / ১৪০ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

গজারিয়ায় এক কৃষকের জালে ৯ ফুট লম্বা অজগর সাপ আটকা পড়েছে। বুধবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার পুরান বাউশিয়া দক্ষিণপাড়া গ্রামের মিয়াজী বাড়ির পেছনের ডোবা থেকে অজগরটি ধরেন স্থানীয়রা। অজগরটি একনজর দেখার জন্য সেখানে উৎসুক জনতার ভিড় জমে।

স্থানীয়রা জানান, ভোরে মিয়াজী বাড়ির ডোবায় অজগরটি দেখতে পান তারা। দ্রুত এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। এরপর স্থানীয় কয়েকজন ব্যক্তি সাহস করে অজগরটি ধরে বস্তাবন্দি করেন।

স্থানীয় কৃষক মাহফুজ মিয়া বলেন, সকালে তার বাড়ির পাশের ডোবায় পেতে রাখা জালে অজগরটি দেখতে পান তিনি। সাপটি দেখে প্রথমে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে লোকজন দলে দলে সাপটি দেখতে ছুটে আসতে থাকেন। পরবর্তীতে তারা উপজেলা বন কর্মকর্তাকে বিষয়টি জানান।

বিষয়টি সম্পর্কে স্থানীয় বাসিন্দা বিল্লাল মিয়াজি বলেন, জালে অজগর সাপ ধরা পড়ার খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন তা দেখতে ভিড় করেন। পরবর্তীতে তারা সাপটি উদ্ধার করে ওপরে নিয়ে আসেন।

উপজেলা বন কর্মকর্তা আসাদুজ্জামান শফি বলেন, আমরা সাপটি উদ্ধার করেছি। আমাদের ঢাকা অফিস থেকে লোকজন আসছে। আমরা তাদের হাতে সাপটি তুলে দেব। তারা তাদের সুবিধামতো জায়গায় সাপটি ছেড়ে দেবে।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার বলেন, স্থানীয় সূত্র থেকে আমিও এ রকম একটি খবর পেয়েছি। খোঁজখবর নিয়ে দেখছি।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ২৩ নভেম্বর গজারিয়া উপজেলার মধ্য ভাটেরচর গ্রামে চায়না দুয়ারী জালে চার ফুট লম্বা একটি অজগর আটকা পড়ে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা