• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

গ্রিসে জাপানি মার্শাল আর্টের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পুরস্কৃত মুন্সিগঞ্জের মেয়ে মুক্তা

Reporter Name / ১১৯ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

ইউরোপ মহাদেশের দক্ষিণ-পূর্ব অংশের রাষ্ট্র গ্রিসে জুজুৎসু (জাপানি মার্শাল আর্ট) ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে রৌপ্য ও তাম্র পদক অর্জন করেছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মেয়ে মুক্তা আহাম্মেদ।

গ্রিসের দ্বীপ ইরাক্লিওনে অনুষ্ঠিত ওই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে ৮ সদস্যের একটি দল অংশগ্রহণ করে। এতে দলটি একটি স্বর্ণ, দুইটি রৌপ্য ও দুটি তাম্রপদক অর্জন করে।

মুক্তা শ্রীনগরের হাসারা এলাকার বোরহান উদ্দিনের মেয়ে।

মুক্তার এই অর্জনে গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং বৃহত্তর ঢাকা পরিষদ ইন গ্ৰিস ও মুন্সিগঞ্জ-বিক্রমপুর পরিষদ ইন গ্রিস অভিবাদন জানিয়েছে।

জানা যায়, বাংলাদেশ সহ সাতটি মহাদেশের ৭৬টি দেশের ৩৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করে এবারের প্রতিযোগীতায়। বাংলাদেশ দলের সিনিয়র খেলোয়াড় জামিলা খাতুন ঝিনুক +৭০ কেজি ওজন শ্রেণীতে ফাইটিং সিস্টেমে একটি স্বর্ণপদক, নাহিদা আহমেদ ইতু +৭০কেজি ওজন শ্রেণীতে ফাইটিং সিস্টেমে একটি রৌপ্য পদক, মুক্তা আহাম্মেদ ৬৫ কেজি ওজন শ্রেণীতে ফাইটিং সিস্টেমে একটি রৌপ্য পদক ও দো সো প্রতিযোগিতায় একটি তাম্র পদক এবং আরিফুর রহমান সুমন দো সো প্রতিযোগিতায় একটি তাম্র পদক অর্জন করেন।

বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, বিশ্বের এত বড় মঞ্চে দেশের এই তরুণ অ্যাথলেটরা লাল সবুজের পতাকার পক্ষে যে বীরত্বের পরিচয় দিয়েছে, তা বিশ্ব দরবারে বাংলাদেশের জন্য এক অতুলনীয় অর্জন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা