• শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

ঘরের মাঠে মালদ্বীপের কাছে হেরে গেল বাংলাদেশ

Reporter Name / ১৩৪ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

পাঁচ মাস পর ঘরের মাঠে খেলতে নেমে হারতে হলো বাংলাদেশকে। মালদ্বীপের কাছে ১-০ গোলে হার মানলো তপু বর্মনের দল। প্রথমার্ধে করা গোলে ১-০ গোলে এগিয়ে ছিলো সফরকারীরা। খেলার ১৮ মিনিটে ফ্রি-কিক থেকে উড়ে আসা বলে হেডে জয়সূচক গোলটি করেন আলি ফাজির।

বুধবার (১৩ নভেম্বর) কিংস এরেনায় শুরু থেকেই মালদ্বীপকে চাপে রেখে আক্রমণ শাণাতে থাকে বাংলাদেশ। আক্রমণ সামলাতে রীতিমতো হিমশিম খায় সফরকারিদের রক্ষণ। এরমধ্যেই স্বাগতিকদের হতাশ করে ১-০ গোলে এগিয়ে যায় মালদ্বীপ। খেলার ১৮ মিনিটে ফ্রি-কিক থেকে উড়ে আসা বলে হেডের মাধ্যে ডেড লক ভাঙেন আলি ফাজির।

ম্যাচে ৩০তম মিনিটে ইসা ফয়সালের ক্রসে ফাহিমের সাইড ভলি পোস্ট ঘেঁষে বাইরে যায়। একটু পর গড়বড় করে ফেলেন তপু বর্মন; ব্যাক পাস দিতে গিয়ে দুর্বল শট নেন তিনি, মিতুলও ছিলেন না প্রস্তুত। তবে দ্রুত ছুটে গিয়ে ফের বলের নিয়ন্ত্রণ নিয়ে বিপদমুক্ত করেন তপু।

বিরতির একটু আগে মোরসালিনের কর্নারে মোহাম্মদ হৃদয় হেড করলে বল যায় সোহেলের পায়ে। বক্সের বাইরে থেকে এই মিডফিল্ডারের বাঁ পায়ের বুলেট গতির শট পোস্টে লেগে প্রতিহত হয়। ১-০ ব্যাবধানে লিড নিয়ে বিরতিতে যায় মালদ্বীপ।

বিরতির পর দু’দলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। দ্বিতিয়ার্ধের ৭ম মিনিটে আলি ফাসিরের শট ঝাঁপিয়ে আটকান মিতুল। এরপর পাল্টা আক্রমণে আবারও ভীতি ছড়ায় মালদ্বীপ। সতীর্থের বল ধরে নাইজ হাসান বক্সে ঢুকে পড়ার আগ মুহূর্তে ট্যাকল করে হলুদ কার্ড দেখেন ইসা ফয়সাল। আলি ফাসিরের ফ্রি কিক থেকে অবশ্য বিপদ বাড়েনি।

কিছুক্ষণ পর একসঙ্গে তিনটি পরিবর্তন আনে বাংলাদেশ। সোহেল, কাজেম আল কোরেশি ও ফাহিমকে তুলে চন্দন রায়, শাহরিয়ার ইমন ও মজিবুর রহমান জনিকে নামান কাবরেরা।

ম্যাচের ৬৯তম মিনিটে সাদউদ্দিনের ক্রসে ইমনের হেড অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট। এরপর জনির শট ফিস্ট করে ফেরান মালদ্বীপ গোলরক্ষক, মোরসালিন নেন গোলরক্ষক বরাবর শট। ৮৩তম মিনিটে মোরসালিনের সাইড ভলি উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। তিন মিনিট পর গোছানো এক আক্রমণে আশা জেগেছিল; কিন্তু রাকিবের কাট ব্যাকে মোরসালিনের নিচু শট ঝাঁপিয়ে আটকে দেন শারিফ হোসেইন।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে সতীর্থের ক্রসে সুযোগ পান রাকিব। চিপ করলে বল পেতে পারত জালের নাগাল, কিন্তু এই ফরোয়ার্ডের নিচু শট প্রতিহত করেন গোলরক্ষক। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠে ছাড়ে মালদ্বীপ।

উল্লেখ্য, বাকি সময়েও ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশ। একই ভেন্যুতে আগামী শনিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সাম্প্রতিক নানা ঘটনায় ফুটবল অনেকটাই নির্বাসিত মালদ্বীপ। ফিফা কর্তৃক সভাপতি বরখাস্তের ঘটনায় খবরের শিরোনামও হয়েছিল তারা। তবে সব ছাপিয়ে দুই ম্যাচের প্রীতি খেলার প্রথমটিতে বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দলটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা