• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

ভুয়া টিকাকার্ড বানিয়ে আদালতে হলফনামা দাখিল স্বাস্থ্য সহকারী সহ ৩ জনের অর্থদন্ড

শ্রীকান্ত দাস / ১৩৪ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

মুন্সীগঞ্জে ভুয়া টিকাকার্ড বানিয়ে আদালতে জন্ম সনদ সংশোধনের হলফনামা দাখিল করায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য সহকারী সহ ৩ জনকে ১১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দুই দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ সহ বিভাগীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ৩ টার দিকে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান এ আদেশ দেন।

এর মধ্যে হলফকারী ইসরাত জাহান ও তার মা মেহেরুন নেছাকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা অর্থদন্ড দেওয়ার পর তারা আদালতে টাকা দাখিল করেন। এছাড়াও গজারিয়া স্বাস্থ্য সহকারীকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়ার পর তিনি আদালতে না থাকায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। ইসরাত জাহান উপজেলার গুয়াগাছিয়া গ্রামের দ্বীন ইসলামের মেয়ে ও মেহেরুন নেছা দ্বীন ইসলামের স্ত্রী।

আদালত সূত্রে জানাগেছে,ইসরাত জাহান অষ্টম শ্রেনীর পাশের প্রশংসাপত্র, গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্র্তৃক প্রত্যয়নপত্র, জন্ম নিবন্ধন ও টিকাকার্ড সহ আদালতে সংশোধনের হলফনামা দাখিল করেন। এসময় বিচারক তার অন্যান্য কাগজপত্র সঠিক পেলেও টিকাকার্ডের মুল কপি পর্যালোচনা করে দেখতে পায় ইসরাত জাহানের টিকাকার্ডে গত ২০০৬ সনের ২৫ অক্টোবর প্রথম টিকা নেওয়ার তারিখ উল্লেখ থাকলেও টিকা কার্ডের ফরমটি ২০২৩ সালে পুন:মুদ্রন।

এতে দাখিলকরা টিকাকার্ডটি ভুয়া বলে প্রমানিত হয়।  ইসরাত জাহান মূলত তার বয়স সংশোধনের জন্য হলফনামা দাখিল করেন। এছাড়াও ইসরাত জাহান ও তার মা মেহেরুন নেছার বিচারকের নেয়া জবানবন্দিতে টিকাকার্ডটি ভুয়া বলে স্বীকার করে। এছাড়াও তারা এই টিকাকার্ডটি স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর আলমকে দিয়ে বানিয়েছেন বলে জানান।

আদালতে ভুয়া টিকাকার্ড দাখিল করে হলফনামা দাখিল করায় আদালত তাদের দোষী সাব্যস্ত করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা অর্থদন্ড ও হলফনামা দাখিলকারী ইসরাত জাহানকে ৩ হাজার টাকা অর্থদন্ড ও ইসরাতের মা মেহেরুন নেছাকে ৩ হাজার টাকা অর্থদন্ড সহ প্রত্যেককে অনাদায়ে দুই দিনের করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এসময় আদালতে ইসরাত জাহান ও তার মা মেহেরুন নেছা ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা দাখিল করেন।
বিষয়টি নিশ্চত করে ওই আদালতের বেঞ্চ সহকারী সুমন ভুইয়া জানান, ভুয়া টিকাকার্ড দিয়ে হলফনামা দাখিল করায় হলফকারী ইসরাত জাহান ও তার মা মেহেনুন নেছাকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানার আদেশ হওয়ার পর তারা সেচ্ছায় আদালতে জরিমানার টাকা দাখিল করেছে। তবে গজারিয়া স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে দুই দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ সহ বিভাগীয় আইনী ব্যবস্থা নেওয়ার আদেশ দেন বিচারক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা