• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

মুন্সীগঞ্জে ইলিশের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে পাঙাশ

Reporter Name / ১৪৭ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ৩ নভেম্বর। কিন্তু নিষেধাজ্ঞা শেষের ৬ দিন পেরিয়ে গেলেও মুন্সীগঞ্জের বাজারগুলোতে সেভাবে ফিরেনি ইলিশ। মুন্সীগঞ্জের বাজারগুলোতে প্রতি বছর মা ইলিশ মাছ নিধন মৌসুমের নিষেধাজ্ঞার পরে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়লেও এ বছর তেমন দেখা মিলছে না ইলিশের। ফলে এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে রয়েছে ইলিশের দাম।

নিষেধাজ্ঞার পরে জেলেরা জাল নিয়ে নদীতে নামলেও ইলিশ ধরার জালে ঝাঁকে ঝাঁকে ধরা পরছে বড় বড় পাঙাশ। এতে পাঙাশের বাজারে স্বস্তি ফিরলেও স্বস্তি ফিরেনি ইলিশের বাজারে। সরবরাহ কম থাকায় ইলিশের দামও অনেক বেশি। আকারভেদে প্রতি কেজি ইলিশের দাম বেড়েছে কেজিতে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। নিষেধাজ্ঞা শেষ হওয়ার ছয় দিন পরেও দাম বেশি থাকায় ক্ষুব্ধ ক্রেতারা।

ব্যবসায়ীরা বলছেন, সাগরের মাছ মুন্সীগঞ্জে না আসায় এবং নদ-নদীতে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় দাম বেশি। তবে ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষে মুন্সীগঞ্জসহ পাশের শরীয়তপুর মাদারীপুর জেলার সীমানাধীন পদ্মানদীতে জাল ফেলে আশানুরূপ ইলিশ না পেলেও পাঙাশ পাচ্ছেন জেলেরা। আর সেই পাঙাশ বিক্রি করে ভালো দাম পাওয়ায় খুশি জেলেরা। গত বুধবার, বৃহস্পতিবার , শুক্রবার ও শনিবার মুন্সীগঞ্জের মাওয়া, হাসাইল ও দিঘিরপাড় মৎস্য আড়তে ৪ কেজি থেকে শুরু করে প্রায় ১৫ কেজি ওজনের পাঙাশ বিক্রি করেছে জেলেরা। ৮০০-১০০০ টাকা কেজি দামে পাইকারদের কাছে বিক্রি করছেন আড়তদাররা। একই দামে আড়তদারদের কাছ হতে কিনতে পারছেন সাধারণ ক্রেতারাও।

তবে পাঙাশের বাজারে ক্রেতার স্বস্তি মিললেও নাভিশ্বাস উঠেছে ইলিশের বাজারে। শনিবার (৯ নভেম্বর) মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাওয়া বাজার ঘুরে দেখা যায়, এক কেজি ওজনের ইলিশ ১৮০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, ৭-৮শ গ্রামের ইলিশ ১৫০০ টাকা, ৫শ গ্রাম ওজনের মাছ ১২০০ টাকা কেজি, ৩-৪টিতে কেজির মাছ ৮০০-১০০০ টাকা এবং ৫-৬টিতে কেজির মাছ বিক্রি হচ্ছে ৭শ থেকে ৮শ টাকায় বিক্রি হচ্ছে।

ইলিশের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে থাকা অন্য মাছের ওপরও। অন্যান্য মাছের সরবরাহ স্বাভাবিক থাকলেও একমাত্র নদীর পাঙাস মাছ ছাড়া দাম কমেনি অন্য কোনো মাছের। বরং রুই, কাতলা, চিংড়ি ও ট্যাংরা পুটি মাছের দাম বেড়েছে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। রুই, কাতলা, মৃগেল, গ্রাসকার্পসহ বিভিন্ন কার্প জাতীয় মাছ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৬০০ টাকা কেজি পর্যন্ত। চিংড়ি বিক্রি হচ্ছে ৮-৯শ টাকা পর্যন্ত।

এদিকে ইলিশ মাছ ধরা বন্ধের নিষেধাজ্ঞার পরে মাওয়ার শিমুলিয়া ঘাটের প্রাণচাঞ্চল্যতা ফিরেছে। শিমুলিয়া ঘাটে ইলিশ প্রেমীদের ইলিশ খাওয়ার ধুম পড়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় দাম বেশি বলছেন ইলিশ ক্রেতারা। ঘাটে এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ টাকা পর্যন্ত। তারপরেও ইলিশ প্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে শখের হাড়ি রেস্তোরাঁয়। শুক্রবার ও শনিবার সন্ধ্যায় সব ধরনের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা