• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

কোনও ব্যাংক বন্ধ করা হবে না: অর্থ উপদেষ্টা

Reporter Name / ১৩১ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

দেশের কিছু দুর্বল ব্যাংক চিহ্নিত করা হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দুর্বল ব্যাংকগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে কোনোভাবেই কোনও ব্যাংক বন্ধ করা হবে না।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে ‘অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি’ উপলক্ষে ডাকা সংবাদ সম্মেলনে এমন কথা বলেন। সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান, অর্থ বিভাগের সচিব, ব্যাংকিং ডিভিশনের সচিব এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) সচিব উপস্থিত ছিলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে আইন অমান্য করাই ছিল ব্যাংকিং খাতে বড় সমস্যা। সেখানে কেন্দ্রীয় ব্যাংকের দেখভালেরও ঘাটতি ছিল। যে কারণে ব্যাংকিং খাতের এই দুরাবস্থা সৃষ্টি হয়েছে।

দেশের আর্থিক খাত ‘ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়েছে’ বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।

দুর্নীতি-অনিয়ম বন্ধ ও প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর চেষ্টা করছে সরকার উল্লেখ করে তিনি জানান, অত্যাবশ্যকীয় ছাড়া সবধরনের অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। সবধরনের গাড়ি কেনা বন্ধ করা হয়েছে। এই মুহূর্তে রাজস্ব বাড়ানোই বড় চ্যালেঞ্জ। এটা করা না গেলে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে।

বাজারে মূল্যস্ফীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মূলস্ফীতি তো একদিনে হয়নি। এর আগে ৬০ হাজার কোটি টাকা ছাপানো হয়েছে; যা মূলস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ। এছাড়াও বিভিন্ন প্রকল্পে অহেতুক খরচ করা হয়েছে। পদ্মা সেতু করার ফলে মানুষের যোগাযোগ সহজ হয়েছে, তবে এর সুফল এখনও আর্থিক খাতে যুক্ত হওয়া শুরু হয়নি। এসব কারণেই মূল্যস্ফীতি বেড়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কয়েকটি পণ্যের শুল্ক কমিয়েছে সরকার; যা আগামী রমজান মাস পর্যন্ত বলবৎ থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা