• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ বুটক্যাম্পের আয়োজন করছে গ্রামীণফোন

Reporter Name / ১৫৭ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

দেশের আনাচে কানাচে রয়েছেন অসংখ্য মেধাবী তরুণ। স্থানীয় নানা সমস্যা সমাধানে প্রচলিত ব্যবসায়িক ধারার বাইরে গিয়ে কিছু করতে চান তারা। কিন্তু প্রয়োজনীয় পরামর্শ, উপকরণ, ও সুযোগের অভাবে শুরুতেই ঝরে যায় এসব সম্ভবনাময় স্বপ্ন প্রতিশ্রুতিশীল আইডিয়া। এমন মেধাবী তরুণদের সাফল্যের লক্ষ্যে দেশব্যাপী ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ বুটক্যাম্পের আয়োজন করছে গ্রামীণফোনের জিপি এক্সিলারেটর।

এ আয়োজনের লক্ষ্য তরুণদের দক্ষতা অর্জনে সহায়তা করা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান। এরই অংশ হিসেবে সম্প্রতি ঢাকার সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বুটক্যাম্পের ১৭তম আসর। বুটক্যাম্পটিতে ৩০০ উদ্যোক্তা অংশগ্রহণ করেন। মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে আগ্রহী তরুণদের দক্ষতা অর্জন, নেটওয়ার্কিং এবং ফান্ডিংয়ের ক্ষেত্রে সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে এই বুটক্যাম্পের আয়োজন করা হয়। দেশব্যাপী ধাপে ধাপে ২০টি অঞ্চলে এই বুটক্যাম্প আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে গ্রামীণফোনের এ বুটক্যাম্পগুলোতে অংশ নিয়েছেন ৪ হাজার ৫০০ জন আইডিয়াপ্রেনিউর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং ও অপারেশনস বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ (অব.)। এছাড়া গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদসহ স্থানীয় সমাজ সংগঠক, স্টার্টআপ প্রতিষ্ঠাতা, জিপি এক্সিলারেটর (জিপিএ) সদস্য, সংশ্লিষ্ট শিল্পের বিশেষজ্ঞ ও প্রশিক্ষকগণ, খ্যাতনামা ব্যক্তিত্ব ও অংশীজনগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রামীণফোনের জিপি এক্সিলারেটর প্রোগ্রামের লিড মুহাম্মদ সোহেল রানা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা