• শনিবার, ০৯ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

মুন্সীগঞ্জে বিচারকদের সাথে আইনজীবীদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বিচারক দল

Reporter Name / ১২০ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

মুন্সীগঞ্জে বিচারক বনাম আইনজীবীদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটায় আদালতের মাঠে জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ম্যাচ উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফাইজুন্নেছা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।
১০ ওভারের মধ্যকার খেলায় টসে জিতে প্রথমে আইনজীবীরা ব্যাটিং করে  ২১৭ রান করেন।
দ্বিতীয় ইনিংসে বিচারক দল ১০ ওভারের আগেই ব্যাটিং করে জয়ী হয়েছে। এতে ম্যান অব দ্যা ম্যাচ পেয়েছেন আইনজীবী দলের খেলোয়াড় ব্যারিস্টার হাসান সাঈদ রছি। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান মৃধার সার্বিক দায়িত্বে এ সময় ক্রিকেট ম্যাচটি উপভোগ করেন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফাহমিদা খাতুন, যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ফেরদৌসী বেগম, সদর সিনিয়র সহকারী জজ দেবব্রত বিশ্বাস, টঙ্গীবাড়ি সিনিয়র সহকারী জজ অনামিকা চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, ইফতি হাসান ইমরান, মোঃ শহিদুল ইসলাম, মুহসিনা হোসেন তুষি, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ জাকারিয়া মোল্লা, অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী, অ্যাডভোকেট নাসিরুজ্জামান খান।
আরো উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমা আক্তার, অ্যাডভোকেট  মোহাম্মদ আমানুল্লাহ প্রধান শাহিন সহ আদালতের অন্যান্য বিচারক ও আইনজীবীরা। খেলায় আম্পায়ারের দায়িত্ব ছিলেন অ্যাডভোকেট সুমন সরদার ও অ্যাডভোকেট সুমন মিয়া। ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান ভূঁইয়া ও অ্যাডভোকেট শাহীন মিজি। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান মৃধা জানান, আমাদের সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে প্রতিবছরই বিচারকদের সাথে আমাদের সমিতির আইনজীবীদের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়। এবারও আমরা একিভাবে আয়োজন করেছি। খেলায় উভয় দলের অংশগ্রহণে বিচারক দল চ্যাম্পিয়ন হয়েছেন।অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খেলাটি আমরা উপভোগ করেছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা