• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

গাজায় যুদ্ধাপরাধ করা হয়েছে : ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী

Reporter Name / ১৩৬ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

টানা প্রায় ১৪ মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বর্বর সেই আগ্রাসনে নিহত হয়েছেন ৪৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি এই হামলা থেকে বাদ যায়নি গাজার স্কুল, মসজিদ এমনকি হাসপাতালের মতো স্থাপনাও। এই পরিস্থিতিতে ইসরায়েল ইতোমধ্যেই যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছে।

এবার অভিযোগ উঠতে শুরু করেছে ইসরায়েলের ভেতর থেকেও। ইসরায়েলের সাবেক এক প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজায় যুদ্ধাপরাধ এবং জাতিগত নির্মূলের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন। তিনি ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নেতানিয়াহুর প্রতিরক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

ইয়ালন ইসরায়েলি মিডিয়াকে বলেছেন, নেতানিয়াহুর অতি-ডানপন্থি মন্ত্রিসভার কট্টরপন্থিরা উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সেখানে আবার বসতি স্থাপন করতে চাইছে।

ইয়ালন ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কানকে বলেছেন, “সেখানে (গাজায়) যা ঘটছে এবং আমাদের কাছ থেকে গোপন করা হচ্ছে সে সম্পর্কে আমি সতর্ক করতে বাধ্য হয়েছি।”

তিনি বলেন, দিন শেষে গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা