• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Headline
গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

ভ্রাম্যমাণ বাসে দেওয়া হচ্ছে তরুণ-তরুণীদের কম্পিউটার প্রশিক্ষণ

Reporter Name / ২৮৪ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভ্রাম্যমাণ বাসের ভেতরে দেওয়া হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ। যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে টেকাব-২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার ৪০ জন তরুণ-তরুণীরা এ প্রশিক্ষণ নিচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ বাসের ভেতর কম্পিউটার প্রশিক্ষণার্থীদের কলরব। প্রতি আসনের সামনে একটি করে রাখা আছে ল্যাপটপ। সেই আসনে বসেই তরুণ-তরুণীরা নিচ্ছেন প্রশিক্ষণ।

উপজেলা যুব উন্নয়ন কার্যালয় সূত্রে জানা গেছে, যুব উন্নয়নের অধীন টেকনোলজি ইমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব) নামে একটি প্রকল্পের মাধ্যমে প্রত্যেক জেলা ও উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ বাসে করে কম্পিউটার প্রশিক্ষণ চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীন উপজেলার ২০ জন নারী শিক্ষার্থীসহ ৪০ জন শিক্ষার্থীকে ভ্রাম্যমাণ বাসে দুই মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। গত ১ ডিসেম্বর থেকে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। ভ্রাম্যমাণ বাসে দুইজন প্রশিক্ষক রয়েছে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে।

এদিকে প্রশিক্ষণ নেওয়া কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বললে তারা জানান, যুব উন্নয়ন অধিদপ্তর টেকাব-২য় পর্যায় শীর্ষক প্রকল্পের দুই মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণার্থী হিসেবে নিজেদের ভাগ্যবান মনে করছেন তারা। এ প্রশিক্ষণের মাধ্যমে কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং শিক্ষা গ্রহণ করছে। প্রশিক্ষণের আগে কম্পিউটার সম্পর্কে তাদের বেশি ধারণা ছিল না। বর্তমান যুগে প্রতিক্ষেত্রেই কম্পিউটার জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। এখন প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞানকে কাজে লাগিয়ে তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে সহায়ক ভূমিকা হিসেবে কাজ করবে বলে জানান তারা।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, গ্রামের বিভিন্ন প্রান্তে থেকে আসা যুবক ছেলেমেয়েদের এমএস অফিস, গ্রাফিক্স ডিজাইন, ইন্টারনেটসহ নানা ধরনের প্রোগ্রাম শেখানো হচ্ছে। আমরা আশাবাদী এই কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করে প্রশিক্ষণার্থীরা আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা