• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Headline
বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে

শ্রীনগরে আমের মুকুলে ছেয়ে গেছে গাছ,চারপাশ ছেয়ে গেছে মৌ মৌ ঘ্রানে

Reporter Name / ১৭৬ Time View
Update : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫

শ্রীনগরে আমের মুকুলে ঢাকা পড়ছে গাছ।গ্রামগঞ্জের রাস্তাঘাট, বসতবাড়ির উঠোন কিংবা আম বাগানের দিকে তাকালেই চোখে পড়ছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে আমের মুকুল। ফাগুনের সকালে হিমেল বাতাসে ভেসে আসা মুকুলের মিষ্টি সৌরভের দোলায় মনকে আরো রাঙ্গিয়ে দিচ্ছে।মৌ মৌ গন্ধে মুখরিত চারপাশ। মুকুলের সুমসিত পাগল করা ঘ্রাণ যেন মধু মাসের আগমী বার্তা নিয়ে আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। দেখা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে দেশীজাতের আম গাছে মুকুল আসতে শুরু করেছে। এরই মধ্যে কোনো কোনো আম গাছে মুকুলের ছড়ার ভাড়ে ডালপালা নুয়ে পড়ছে। মুকুলে মুকুলে মৌ-মাছির দল মধু আহরণে ছুটাছুটি করছে। মুকুলের মৌ মৌ ঘ্রাণ ছড়িয়ে পড়ছে শীতল বাতাসে। স্থানীয়রা জানান, কিছুদিন পর বসন্তকাল, গাছে গাছে ফুল ফুটছে। প্রয়োজনীয় বৃষ্টি হলে আম গাছের ডালপালা ও পাতায় ধুলাবালি ধুয়ে যাবে। বৃষ্টির দেখা পেলে আম আগসহ অন্যান্য গাছ বৃষ্টির স্নানে ধুয়ে মুছে আরো প্রাণবন্ত হয়ে উঠবে। এরই মধ্যে আম গাছে মুকুল আসতে শুরু করেছে। কিছু দিন পর এসব মুকুল থেকে আমের গুটি হবে। এ অবস্থায় পোকা মাকরের হাত থেকে গুটি আম রক্ষা করতে গাছে ছত্রানাশক স্প্রে করার প্রস্তুতি নিচ্ছেন জানান তারা। খোঁজ নিয়ে জানা গেছে, এই অঞ্চলে বাণিজ্যিক আম চাষ নেই বললেই চলে। তবে প্রায় সব বাড়িতেই আম গাছ রয়েছে। এছাড়া অনেকেই প্রতীত জমিতে মিনি আম বাগান গড়ে তুলেছেন। এসব বাগানে ভালো মানের দেশী-বিদেশী আম গাছ শোভা পাচ্ছে।স্থানীয় কৃষি  কর্মকর্তা মোহসিনা জাহান তোরন  জানান , গাছে আমের গুটি আসার পরেই পরপর দু’বার ছত্রানাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে গুটি আম ঝড়ে পড়া বন্ধের পাশাপাশি আম পোকামুক্ত থাকে। আমের আশানুরূপ ফলন পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া শ্রীনগর (ম্ন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া হয়েছে। ঘনঘন ভূমিকম্পে জনমনে আতঙ্ক বাড়ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে উপজেলার সদর এলাকার হরপাড়ায় এ এইচ খান টাওয়ারসহ বহুতল ভবনে বসবাসকারীদের সচেতনতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিকম্পকালীন সময় বহুতল ভবনে অবস্থানকারীদের করনীয় সমন্ধে বাস্তাব প্রশিক্ষণ ও দুর্ঘটনা এড়াতে দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয় মহড়ায়। মহড়াটি পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পদ্মা ব্রিজ জোন (কার্যালয়) এর ওসি দেলোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক মো. তোফায়েল আহমেদ, মো. দেলোয়ার, এএসআই কামাল হোসেন, এএসআই মুক্তা আক্তার, এএসআই আজিজুল হক, এএসআই আফিফা আক্তার সিফা, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বৃন্দ, বহুতল ভবনের সংশ্লিষ্ট মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যে কোনও দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজে ব্যবহার করার জন্য ক্রেন, স্ক্যাভেটরসহ ভাড়ি ইকুইপমেন্ট দিয়ে সাময়িক সহায়তা করার জন্য আর্মি, সিভিল প্রশাসন ও বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গের কাছে সহায়তার অনুরোধ করছি। বুধবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও মহোদয়ের প্রতি একটি প্রস্তাবনা রাখা হয়েছে।

ফেসবুকে আমরা