• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

লৌহজংয়ে রাতের আঁধারে বিক্রি হয়ে যাচ্ছে অক্সিজেন

Reporter Name / ১০৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের একটি জনবহুল এলাকায় রাতের আধারে অবৈধভাবে তার পুড়িয়ে তামা ও লোহা বাহির করা হচ্ছে। জানা গেছে কুমারভোগ ৬ নম্বর ওয়ার্ড, পদ্মা বেলীর, ক্রয়কৃত একটি জায়গায় এই অবৈধ কাজটি করে আসছে। চোরাই কিত তার পোড়ানো হচ্ছে জনবহুল এলাকায় যার ফলে মারাত্মক ভাবে বায়ু ও পরিবেশ দূষণ ঘটছে। মোঃ হাসান (২৮) নামে এক ব্যক্তি এই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছে। তার পুড়িয়ে তামা ও লোহা বের করে ঢাকায় বিক্রি করা হচ্ছে।এতে করে আশপাশের গাছপালা, পশুপাখি, এমনকি পানির উৎসও দূষিত হচ্ছে।পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি মারাত্মকভাবে রূপ নিচ্ছে।স্থানীয়রা জানান এই প্রক্রিয়ার ফলে নির্গত ধোঁয়ায় আশপাশের এলাকার মানুষ শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। ঘটনাস্থলের পাশে রয়েছে ৪৮ নম্বর উত্তর কুমারভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর কুমারভোগ মহিলা মাদ্রাসা। মাদ্রাসার শিক্ষার্থীরা জানান প্রতিদিন রাতের বেলায় এই কর্মযজ্ঞ শুরু করলে পুরো এলাকা ধুয়ায় কালো হয়ে যায় এবং আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। স্কুলের শিক্ষার্থীরা বলেন আমরা সকাল বেলায় স্কুলে আসলে বাতাসের সাথে একটা পোড়া গন্ধ পাই এতে আমাদের দম বন্ধ হয়ে আসে।স্থানীয় বাসিন্দা রনি বেপারী ও মোঃ সেলিম বেপারী বলেন,”কালিতে দম ছারতে পারি না, বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে।”ভুক্তভোগীদের প্রতিবাদ ও দুর্বিষহ অবস্থা,ভুক্তভোগীরা থানায় একাধিকবার অভিযোগ করে ও কোনো প্রতিকার পাননি বলে জানান।স্থানীদের অভিযোগ  প্রশাসনের নীরবতার কারনে অবৈধ ভাবে কাজটি চালিয়ে যাচ্ছে হাচান ও তার লোকজন। তারা আরো জানান হাসানের সাথে মো. সোহেল, আলমগীর, মো. মাজেদসহ আরও কয়েকজন এই কাজ চালিয়ে যাচ্ছেন।স্থানীয় মেম্বার মোঃ কালাম হোসেন ও বিএনপি সাবেক নেতা মোঃ পশিপ বলেন আমরা গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা বসে সিদ্ধান্ত নিয়েছি ওরা যেহেতু গরিব মানুষ ওদের ঈদ পর্যন্ত সময় দিয়েছি যাতে ওরা এই কাজটি আর না করে।অপরদিকে মানবতার কন্ঠের গোপন তদন্তের ভিত্তিতে জানা যায় প্রতি চালানে ২২/২৩ লক্ষ্য টাকার মাল ক্রয় বিক্রয় করা হয়।স্থানীয়দের অভিযোগ, বিএনপির নেতা মোঃ শিপন ও তার ভাই কালাম মেম্বারের প্রভাব দেখিয়ে এখনো তারা নির্বিঘ্নে অবৈধ কাজ চালিয়ে যাচ্ছে। তাদের একাধিক গোডাউন রয়েছে। অবৈধভাবে সংগ্রহ করা পুরাতন তার মৌছরা মসজিদের নিচে গোডাউনে সংরক্ষণ করা হয়। পরে তা পুড়িয়ে তামা বাহির করে চন্দ্রের বাড়ি গোডাউনে রাখা হয়।এলাকাবাসীর দাবি, দ্রুত এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা হোক এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায়, পুরো এলাকার পরিবেশ ধ্বংস হয়ে যাবে এবং স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি চরম আকার ধারণ করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা