• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

ঈদ ও পূজা উপলক্ষে মুন্সিগঞ্জের শেখরনগরে লাখ লাখ মানুষের আগমন

Reporter Name / ৮৭ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

প্রায় ৫৩০ বছর ধরে চলে আসা মুন্সিগঞ্জের সিরাজদিখানের শেখরনগরের ঐতিহ্যবাহী কালীপূজা এবারও কয়েক লাখ মানুষের পদচারণায় মুখরিত। এই বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে সেখানে প্রায় ৩ হাজার দোকানপাট নিয়ে এক বিশাল গ্রামীণ মেলা বসেছে। শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই নন, মুসলমানরাও এই মেলায় এসে আনন্দ উপভোগ করছেন।মঙ্গলবার সকালে শ্রী শ্রী মা রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে দেখা যায়, পূজা উপলক্ষে পুরো এলাকাটি উৎসবের আমেজে ভরে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূণ্যার্থী এবং নানা ধর্মের মানুষ এই উৎসবে অংশ নিতে এসেছেন। বিশেষ করে আজ ঈদুল ফিতরের দ্বিতীয় দিন হওয়ায় অনেক মুসলমানও মেলায় ঘুরতে এসেছেন।এই প্রাচীন পূজা ও গ্রামীণ মেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শেখরনগর ঋষি পঞ্চায়েত কমিটি ১৪৩১ বঙ্গাব্দে এই ‘শ্রী শ্রী রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা’র আয়োজন করেছে।মেলায় ঘরোয়া জিনিসপত্র থেকে শুরু করে লোকশিল্পের নানান সামগ্রী, বাচ্চাদের খেলনা, বাঁশ-বেতের কাজ এবং মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এছাড়াও, মন্দিরে আসা ভক্তরা তাদের মনের ইচ্ছে পূরণের জন্য নানা ধরনের দান করছেন। স্থানীয় ঋষি সম্প্রদায় নবম শতাব্দীর শুরু থেকে (৯০১ বঙ্গাব্দ) এই পূজা ও মেলার প্রবর্তন করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা