• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করেছে

Reporter Name / ৮১ Time View
Update : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি বাংলাদেশসহ বিভিন্ন দেশের রপ্তানির ওপর বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র নতুন বাণিজ্যিক শুল্ক আরোপের ফলে বাংলাদেশি পণ্যের শুল্ক ৩৭% বৃদ্ধি পেয়েছে, যা আগে ছিল গড়ে ১৫%।রয়টার্স জানিয়েছে, ২ এপ্রিল বুধবার স্থানীয় সময় বিকেল ৪টায় হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট নতুন শুল্কের ঘোষণা দেন। তিনি এটি যুক্তরাষ্ট্রের “অর্থনৈতিক স্বাধীনতা দিবস” হিসেবে বর্ণনা করে বলেন, “এটি দেশের দীর্ঘদিনের প্রতীক্ষিত পদক্ষেপ।”যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি বাজারের অন্যতম প্রধান গন্তব্য, বিশেষত তৈরি পোশাক খাতের জন্য। প্রতিবছর বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় ৮.৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে, যার বড় একটি অংশ তৈরি পোশাক। নতুন শুল্কের কারণে এই খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করেছে। ভারতের পণ্য আমদানিতে ২৬%, পাকিস্তানের ক্ষেত্রে ২৯%, চীনের ক্ষেত্রে ৩৪% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ডসহ আরও অনেক দেশের পণ্যের ওপর বাড়তি শুল্ক বসানো হয়েছে।ট্রাম্প তার ঘোষণায় যুক্তরাষ্ট্রের শিল্প পুনর্জীবিত করার কথা বলেছেন এবং এই সিদ্ধান্তকে “আমেরিকা ফার্স্ট” নীতির অংশ হিসেবে উল্লেখ করেছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের পদক্ষেপ বিশ্ব বাণিজ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এটি আরো কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা