• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

ইসরাইলি নিপীড়নের প্রতিবাদে চন্দ্রেরবাড়ী বাজারে বিক্ষোভ মিছিল

Reporter Name / ১০০ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনে ইসরাইলি হামলা, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার চন্দ্রেরবাড়ী বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুমারভোগ ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, সাধারণ জনগণ ও রাজনৈতিক কর্মীরা।
 বুধবার, ৯ এপ্রিল, আসরের নামাজ শেষে চন্দ্রেরবাড়ী বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতার মোড়ে গিয়ে শেষ হয়। সমাপনী বক্তব্য ও ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় গাজার শহীদ ও নির্যাতিত মুসলমানদের জন্য।
বিক্ষোভে ব্যবহৃত পোস্টারগুলোতে দেখা যায় ফিলিস্তিনের ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি, শহীদদের কাফনে মোড়ানো মরদেহ এবং আহত শিশুদের হৃদয়বিদারক ছবি। পোস্টারের শ্লোগানে লেখা ছিল, “ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বর নির্যাতন ও গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।”বক্তারা বলেন, “ফিলিস্তিনে মুসলমানদের ওপর যে অবর্ণনীয় সহিংসতা চলছে, তা শুধু একটি দেশের নয়, বরং গোটা মুসলিম উম্মাহর ওপর হামলার সামিল। এর প্রতিবাদ করা আমাদের দ্বীনী ও নৈতিক দায়িত্ব।”স্থানীয় জনতার একাংশ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা অত্যন্ত হতাশাজনক। মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া থাকলেও কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। এমন পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রতিবাদ কর্মসূচি জনমত গঠনে এবং মানবতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বিশ্লেষকরা মনে করেন, ফিলিস্তিন ইস্যুতে এমন গণজাগরণ অব্যাহত থাকলে আন্তর্জাতিক মহলেও চাপ সৃষ্টি হতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা