• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জ লঞ্চঘাটের The Burnt Bite Restaurant সিলগালা শ্রীনগরে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই শ্রীনগরে বসত ঘরে চুরির অভিযোগ আলদি বাজারে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের আয়োজনে বর্ণিল পিঠা উৎসব দুর্গন্ধে অতিষ্ঠ পঞ্চসার: গুরুত্বপূর্ণ সড়কের পাশে পুকুরে ফেলা হচ্ছে ময়লা মিরকাদিমে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা ঘন কুয়াশায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: মোটরসাইকেল চালক নিহত, আরোহী গুরুতর আহত মুন্সীগঞ্জ পৌরসভায় বেগম রোকেয়া দিবস ২০২৫ পালিত কবুতর চুরির সন্দেহে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে নির্মম নির্যাতন, ভিডিও ভাইরাল; মূল অভিযুক্ত আটক গজারিয়ায় ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা, তিন সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু গজারিয়ায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মুন্সীগঞ্জের ৩৭২ ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা টঙ্গিবাড়ীতে দুই ভাইয়ের বসতঘর ভেঙে দখলের অভিযোগ, স্ত্রী–সন্তান নিয়ে পথে পথে ভুক্তভোগীরা শ্রীনগরে নিমকি তৈরিতে জীবিক মুন্সীগঞ্জের হানাদারমুক্ত দিবস: বীর শহীদদের স্মরণে নানা আয়োজন শ্রীনগরে খিচুড়ি বিরোধে রেস্টুরেন্টে ফাঁকা গুলি, এলাকাজুড়ে উত্তেজনা ভোরের কুয়াশায় খেজুরগাছের ডগায় রসের খোঁজে শ্রীনগরে অটোরিক্সা ও প্রাইভেটকার সংঘর্ষে আহত  ২ 

বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল

Reporter Name / ৭৬ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ভারত সরকার বাংলাদেশি পণ্য তৃতীয় দেশে রপ্তানির জন্য ভারতীয় বন্দর ব্যবহারের মাধ্যমে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। গত মঙ্গলবার (৮ এপ্রিল) দেশটির কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড (সিবিআইসি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এই সিদ্ধান্তের কারণে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা আরও বেশি আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।এখনই বাংলাদেশের পর্যটকের অভাবে কলকাতা ও পশ্চিমবঙ্গের অর্থনীতি সংকটে পড়েছে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণে পেট্রাপোল স্থলবন্দরেই ৪০ শতাংশ আর্থিক ক্ষতি হতে পারে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। পেট্রাপোল স্থলবন্দরের ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, কার্তিক চক্রবর্তী জানান, বাংলাদেশ থেকে আসা কন্টেইনারগুলোতে গার্মেন্টস এবং অন্যান্য পণ্য থাকতো, যেগুলো ভারত হয়ে তৃতীয় দেশে রপ্তানি হতো। এসব পণ্য প্রথমে পেট্রাপোল বন্দর থেকে আসতো, তারপর কাস্টমস সিল হয়ে দিল্লি এবং জাহাজে পাঠানো হতো। সেখান থেকে তৃতীয় দেশে রপ্তানি হতো। তিনি বলেন, পেট্রাপোলে প্রতিদিন ২০০ গাড়ি আসলেও, তার ৪০ শতাংশ ট্রান্সশিপমেন্টের পণ্য নিয়ে আসতো।তিনি আরও জানান, বাংলাদেশের পণ্যগুলো ভারতে বিক্রি হতো না, বরং বিদেশে রপ্তানি হতো। ভারতীয় বন্দরটি শুধু ট্রান্সশিপমেন্টের কাজে ব্যবহার করা হতো। যারা এই ব্যবসায় জড়িত ছিলেন, তারা ৪০ শতাংশ কাজ হারিয়েছেন। ট্রান্সশিপমেন্টে যুক্ত ট্রাক ও ট্রেলার মালিকরা, এবং লজিস্টিক কোম্পানিগুলোও কাজ হারাচ্ছে।কার্তিক চক্রবর্তী বলেন, ভারতের নীতি অনুসরণ করা আমাদের জন্য বাধ্যতামূলক। তবে, যদি এ সিদ্ধান্তের ফলে কোনো ক্ষতি হয়, তবে বৃহত্তর স্বার্থে তা মেনে নেওয়া হবে। তবে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি তিনি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা