• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

পয়লা বৈশাখে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

Reporter Name / ১২২ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

রোববার (১৩ এপ্রিল) দেওয়া এক বার্তায় পয়লা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা।

বার্তায় তিনি বলেন, “শুভ নববর্ষ ১৪৩২”। এই বিশেষ দিনে আমি সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। বাংলা নববর্ষ বাঙালির জন্য শুধু ক্যালেন্ডারের পালাবদল নয়, বরং এটি একতা ও মিলনের এক বিশেষ উপলক্ষ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাঙালিই এই দিনটি নতুন স্বপ্ন ও অঙ্গীকার নিয়ে উদ্‌যাপন করে থাকে।”

তিনি আরও বলেন, “নববর্ষের উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, বন্ধুত্ব আর আনন্দের বাতাবরণ সৃষ্টি করে। সবাই পুরনো বছরের কষ্ট, দুঃখ আর হতাশা পেছনে ফেলে নতুন আশায় পথচলা শুরু করে।”

প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন, “মুঘল সম্রাট আকবরের আমলে বাংলা নববর্ষ উদ্‌যাপনের সূচনা হয়। কৃষির সুবিধার্থে তিনি বাংলা সনের প্রবর্তন করেন, যা ‘ফসলি বছর’ নামে পরিচিত ছিল। এ ঐতিহ্য সময়ের সঙ্গে একটি সার্বজনীন ও ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হয়ে উঠেছে।”

অধ্যাপক ইউনূস বলেন, “নতুন বছরের শুরুতে আসুন আমরা আগের বছরের বেদনাকে পেছনে রেখে সামনে এগিয়ে যাই নতুন আশা আর প্রাণচাঞ্চল্য নিয়ে। ২০২৪ সালের গণআন্দোলন আমাদের বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার দ্বার উন্মোচন করেছে। এটি আমাদের একটি সুখী, সমৃদ্ধ ও উদ্দীপনাময় ভবিষ্যতের পথে কাজ করতে অনুপ্রাণিত করে।”

বার্তার শেষে, তিনি নববর্ষ উপলক্ষে গৃহীত সব আয়োজন ও কর্মসূচির সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা