• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জ লঞ্চঘাটের The Burnt Bite Restaurant সিলগালা শ্রীনগরে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই শ্রীনগরে বসত ঘরে চুরির অভিযোগ আলদি বাজারে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের আয়োজনে বর্ণিল পিঠা উৎসব দুর্গন্ধে অতিষ্ঠ পঞ্চসার: গুরুত্বপূর্ণ সড়কের পাশে পুকুরে ফেলা হচ্ছে ময়লা মিরকাদিমে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা ঘন কুয়াশায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: মোটরসাইকেল চালক নিহত, আরোহী গুরুতর আহত মুন্সীগঞ্জ পৌরসভায় বেগম রোকেয়া দিবস ২০২৫ পালিত কবুতর চুরির সন্দেহে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে নির্মম নির্যাতন, ভিডিও ভাইরাল; মূল অভিযুক্ত আটক গজারিয়ায় ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা, তিন সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু গজারিয়ায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মুন্সীগঞ্জের ৩৭২ ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা টঙ্গিবাড়ীতে দুই ভাইয়ের বসতঘর ভেঙে দখলের অভিযোগ, স্ত্রী–সন্তান নিয়ে পথে পথে ভুক্তভোগীরা শ্রীনগরে নিমকি তৈরিতে জীবিক মুন্সীগঞ্জের হানাদারমুক্ত দিবস: বীর শহীদদের স্মরণে নানা আয়োজন শ্রীনগরে খিচুড়ি বিরোধে রেস্টুরেন্টে ফাঁকা গুলি, এলাকাজুড়ে উত্তেজনা ভোরের কুয়াশায় খেজুরগাছের ডগায় রসের খোঁজে শ্রীনগরে অটোরিক্সা ও প্রাইভেটকার সংঘর্ষে আহত  ২ 

মুন্সীগঞ্জে ভুল অপারেশনে গৃহবধূ মৃত্যুর অভিযোগ, ১০ লাখ টাকায় সমঝোতা

Reporter Name / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নাজনিন আক্তার (২৪) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।গতকাল রোববার বিকেলে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার বসুমতি জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।এ ঘটনাকে কেন্দ্র করে নিহত নারীর স্বজনেরা আজ সোমবার সকালে ওই হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসে ঘটনাটির সমঝোতা হয়।জানা গেছে, জেলার শ্রীনগর উপজেলার মধ্য হাষাড়া গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী নাজনিন আক্তার পিত্তথলির সমস্যা নিয়ে গতকাল সকালে নিমতলা বসুমতি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক হাসান জুলকার ও অবেদনবিদ মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে বেলা ৩টার দিকে তাঁর পিত্তথলিতে অস্ত্রোপচার করা হয়। এ সময় নাজনিন আক্তার অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার ধোলাইপাড় ডেল্টা হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় আজ নিহতের স্বজন ও উত্তেজিত লোকজন বসুমতি জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. ফজলুর রহমানকে অবরুদ্ধ করে রাখেন এবং হাসপাতাল ভাঙচুরের চেষ্টা চালান। পরে নিহতের স্বজনদের সঙ্গে হাসপাতালের কর্তৃপক্ষের মধ্যে টাকার বিনিময়ে সমঝোতা হয়।নাজনিন আক্তারের মামা শাহীন শেখ বলেন, ‘যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে, এখন হেনস্তা করলে করা যাবে, কিন্তু আমার ভাগনির আট মাসের একটি শিশুসন্তান রয়েছে। শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা ১০ লাখ টাকার বিনিময়ে একটা সমাধান করেছি।’বসুমতি জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ফজলুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা নিহতের পরিবারের সঙ্গে সমাধান করেছি। নাজনিন আক্তারের একটি আট মাসের শিশুসন্তান রয়েছে। তার ভরণপোষণ বাবদ আমরা তাকে একটা অ্যামাউন্ট (অঙ্কের টাকা) দিয়ে দেব।’এ বিষয়ে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জামশেদ ফরিদী বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা হাসপাতালে হামলা চালানো শঙ্কা রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনা কোনো পক্ষের লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা