• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

মুন্সীগঞ্জে বিএনপির বৈশাখী শোভাযাত্রায় সংঘর্ষ, হাসপাতালে ২

Reporter Name / ১৩০ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

মুন্সীগঞ্জে নববর্ষে বিএনপির আনন্দ শোভাযাত্রায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয়।সোমবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সুপারমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আতাউর করিম জানান, আহত শুভ (২৮) ও শীমনকে (২০)  চিকিৎসা দেয়া হচ্ছে।পুলিশ ও স্থানীয়রা  জানায়, দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। সাড়ে ১২টার দিকে শহর সুপারমার্কেট এলাকায় পৌঁছালে শোভাযাত্রার মধ্যে আকস্মিক বিশৃঙ্খলা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই রূপ নেয় সংঘর্ষে। পরে সিনিয়রদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।জেলা বিএনপির সদস্যসচিব মহিউদ্দিন আহমেদ বলেন, আমি শোভাযাত্রার সামনে ছিলাম। পেছনে কারা বিশৃঙ্খলা করেছে তা দেখিনি। পরে আমার নেতাকর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কথা কাটাকাটির ঘটনা ঘটতে পারে। তাদের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, তুচ্ছ ঘটনা নিয়ে একটু হট্টগোল হয়েছে। তবে নিজেরাই তা মিটিয়ে ফেলেছে। কোনো পক্ষই অভিযোগ করেনি। পুলিশ খোঁজ খবর নিচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা