• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনের অভিযোগে ১৬৫ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে।

Reporter Name / ১১০ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

মালয়েশিয়ায় দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) পরিচালিত এক অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ৫০৬ জন অনিয়মিত অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কুয়ালালামপুরের মেদান ইম্বির একটি বাণিজ্যিক এলাকায় এ অভিযান চালানো হয়।

মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেট টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬৫ জন ছিলেন বাংলাদেশি এবং ১২৪ জন নেপালের নাগরিক। এছাড়াও, অভিযানে ৫৮ জন নারীকে গ্রেপ্তার করা হয়, তবে তাদের মধ্যে কোনো বাংলাদেশি নারী ছিলেন না।

সেই রাতে এক সংবাদ সম্মেলনে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক ওয়াইবিএইচডিজে দাতো জাকারিয়া বিন শাবান জানান, অভিযানে মোট ৮৯৫ জনের নথিপত্র যাচাই করা হয়, যার মধ্যে ৭৪৯ জন ছিলেন বিদেশি এবং ১৪৬ জন স্থানীয় নাগরিক। যাচাই শেষে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫০৬ জন বিদেশিকে আটক করা হয়। তাদের সবার বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে। অভিযান চলাকালীন, কয়েকজন বিদেশিকে ঘর, টয়লেট, স্টোররুমসহ বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে দেখা যায়।

তিনি আরও বলেন, পরিচয়পত্র না থাকা, ভিসার শর্ত লঙ্ঘন, অনুমোদিত সময়ের বেশি অবস্থান, অবৈধ পরিচয়পত্র থাকা এবং অভিবাসন সংক্রান্ত নিয়মভঙ্গের কারণে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে।

উল্লেখযোগ্য যে, এই যৌথ অভিযান পরিচালনায় ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর ও নেগেরি সেম্বিলান শাখার ১৮৫ জন কর্মকর্তা এবং জাতীয় নিবন্ধন বিভাগের মতো অন্যান্য সংস্থাগুলোর সদস্যরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা