• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বের ১৩০টিরও বেশি দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে তিনিও অনুষ্ঠানে অংশ নেন।

Reporter Name / ১২১ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন।সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশের সময় ভ্যাটিকানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সেখানে পোপ ফ্রান্সিসের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত ছিল।প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।প্রধান উপদেষ্টা প্রয়াত পোপের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে কফিনের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন। এরপর তিনি বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতাদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী শেষকৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের আগে ও পরে তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কেনিয়া ও মন্টেনিগ্রোর প্রেসিডেন্ট, লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক ও গ্র্যান্ড ডাচেস, ইকুয়েডর ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, হন্ডুরাসের প্রধানমন্ত্রী, আইসল্যান্ড ও পর্তুগালের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা-রানী ও প্রধানমন্ত্রী, মোনাকোর প্রিন্স অ্যালবার্ট, নরওয়ের রাজকুমার ও রাজকুমারী, তিউনিসিয়ার প্রধানমন্ত্রী, লিচটেনস্টাইনের প্রিন্স ও রাজকুমারী, ডব্লিউএইচওর মহাপরিচালক, আইওসির প্রেসিডেন্ট টমাস বাখ, এবং শ্রীলঙ্কা, বাহরাইন, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন উল্লেখযোগ্য, আর্জেন্টিনার বংশোদ্ভূত পোপ ফ্রান্সিস গত সোমবার ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ১২ বছর ধরে তিনি পোপের দায়িত্ব পালন করেছেন এবং এ সময়ে গির্জাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও মানবিক পথে এগিয়ে নিতে কাজ করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা