• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

১০টি জেলা একসাথে হঠাৎ বিদ্যুৎহীন হয়ে পড়ে, তীব্র গরমে জনদুর্ভোগ বাড়ে। সন্ধ্যার পর থেকে কিছু এলাকায় ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়।

Reporter Name / ১৫৭ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ৪৮ মিনিটের পর বরিশাল, ঝালকাঠি, ফরিদপুর, রাজবাড়ী, খুলনা, বাগেরহাট, যশোর, গোপালগঞ্জ, পিরোজপুর ও নড়াইল জেলায় বিদ্যুৎ–সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে এসব এলাকা সম্পূর্ণ অন্ধকারে (ব্ল্যাকআউট) ডুবে যায়। সন্ধ্যার পর কিছু এলাকায় ধীরে ধীরে বিদ্যুৎ ফিরতে শুরু করলেও, রাত সাড়ে ৮টা পর্যন্ত বেশিরভাগ জায়গা এখনও বিদ্যুৎহীন ছিল।দক্ষিণাঞ্চলের ২১ জেলার বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।তিনি জানান, “গোপালগঞ্জের আমিনবাজারে ন্যাশনাল গ্রিডে সমস্যা দেখা দেওয়ায় এই ব্ল্যাকআউট হয়েছে। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হচ্ছে। পুরোপুরি সমাধানে আরও কিছু সময় লাগবে।”ওজোপাডিকোর কর্মকর্তারা আরও জানান, গোপালগঞ্জের আমিনবাজার ন্যাশনাল গ্রিডের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ আরও নির্ভরযোগ্য হয়েছে। রামপাল ও পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ এখান থেকে সঞ্চালিত হয়। প্রচণ্ড গরমের কারণে হঠাৎ লোড বেড়ে যাওয়ায় এই বিপর্যয় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা