• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

শ্রীনগরে ভোজ্য তেলবাহী ট্রাক ডাকাতি

Reporter Name / ১৬০ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

শ্রীনগরে ৭৫ ব্যারেল ভোজ্য তেলসহ একটি ট্রাক ডাকাতি হয়েছে। গত মঙ্গলবার রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছনবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। বুধবার দুপুরে ট্রাকে লাগানো জিপিএস ট্র্যাকিং করে ট্রাকটি (চট্ট মেট্রো ট ১১-৮১২০) শ্রীনগর উপজেলার অটপাড়া ইউনিয়নের কল্লিগাঁও জামে মসজিদের পাশ থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা ট্র্যাকে ১৮ ব্যারেল তেল পাওয়া গেছে। বাকী ৫৭ ব্যারেল তেল খোয়া গেছে। ট্রাকটি মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে নারায়নগঞ্জ ডিপো থেকে তেল নিয়ে ঝিনাইদহের শৈলকুপার উদ্দেশ্যে রওনা
দেয়। ট্রাকটি শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় আসলে একটি কালো রংয়ের পিকআপ সামনে এসে ব্যারিকেট দেয়। এ সময় অজ্ঞাতনামা ছয়জন ট্রাকের চালক রাসেল বিশ্বাস ও হেলপার আলামিন হোসেনকে পিকআপে তুলে নেয় এবং ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে পদ্মাসেতু টোল প্লাজার দিকে চলে যায়। পরে চালক ও হেলপারকে জোর পূর্বক জুস
পান করালে তারা অচেতন হয়ে পরে। রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ ছনবাড়ি এলাকা থেকে রাসেল ও আলামিনকে অচেতন অববস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রতিটি ব্যারেলে প্রায় ৪০০ লিটার হিসাবে খোয়া যাওয়া ৫৭ ব্যারেলে তেলের পরিমান প্রায় ২৯ হাজার লিটার।  মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান জানান, ট্রাকটি পদ্মা সেতুর টোল প্লাজা থেকে হয়তো ইউটার্ণ করে
পুনরায় শ্রীনগরের দিকে এসেছে। তেল উদ্ধার ও চক্রটির সন্ধানে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা