• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

রাষ্ট্রীয় মর্যাদায় ‘বীর প্রতীক’ মাহবুব আহমেদ সহিদকে দাফন

Reporter Name / ১৭৫ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫

বীর মুক্তিযোদ্ধা এবং ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত মাহবুব আহমেদ সহিদ আর নেই। শুক্রবার (২ মে) বিকেল ৪টা ৩০ মিনিটে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মাহবুব শহীদ ছিলেন সেক্টর ২-এর অধীন ঢাকার ‘ক্র্যাক প্লাটুন’-এর একজন সাহসী যোদ্ধা। তিনি ‘মাওলানা শহীদ গ্রুপ’-এর দ্বিতীয় ইন-কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেন এবং ঢাকায় একাধিক ঝুঁকিপূর্ণ গেরিলা অভিযানে নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে পরিচালিত সবচেয়ে উল্লেখযোগ্য অভিযানগুলোর মধ্যে রয়েছে ১৯৭১ সালের ১৯ অক্টোবর মতিঝিলের হাবিব ব্যাংকে দিবালোকে পরিচালিত বোমা হামলা। এই অপারেশনটি মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি সাহসিকতাপূর্ণ এবং কৌশলগত সাফল্যের উদাহরণ হিসেবে স্মরণীয় হয়ে আছে।

দেশমাতৃকার প্রতি অতুলনীয় সাহস ও অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করে।

পেশাগত জীবনে মাহবুব আহমেদ সহিদ ছিলেন ট্যালেন্ট ইন্টারন্যাশনাল সার্ভিসেস-এর স্বত্বাধিকারী এবং দীর্ঘদিন ধরে ইন্ডেন্টিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি সমাজসেবায়ও সক্রিয় ভূমিকা রেখেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, জেলা ৩১৫ A1-এর ক্যাবিনেট সেক্রেটারি ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর প্রথম জানাজা শুক্রবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লক জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরদিন শনিবার ফজরের নামাজের পর নয়াপল্টন জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে আজিমপুর কবরস্থানে তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে সকাল ১১টায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

মাহবুব আহমেদ সহিদ-এর আত্মার মাগফিরাত কামনায় তাঁর পরিবার দেশবাসীর কাছে দোয়ার অনুরোধ জানিয়েছেন।

ধন্যবাদান্তে,

এরশাদুল হক টিংকু প্রধান নির্বাহী কর্মকর্তা কুল এক্সপোজার


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা