• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

শ্রীনগরে দেড় কোটি টাকা মূল্যের খাসজমি ভড়াটের পর রাতের আধারে দোকান নিমার্ণের চেষ্টা

Reporter Name / ১৫০ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫

শ্রীনগরে প্রায় দেড় কোটি টাকা মূল্যের খাসজমি জোড়পূর্বক মাটি ভড়াটের পর এখন রাতের আধারে দোকান ঘর নিমার্ণের চেষ্টা চলছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের পাটাভোগ এলাকার হাজী নজরুল ইসলাম কিন্ডার গার্টেনের পাশে সরকারি জায়গায় দোকান নির্মাণ শুরু করে ভূমিদস্যু একটি চক্র। এর আগে চক্রটি সেখানে টিনের বেড়া দিয়ে রাতের আধারে  ড্রাম ট্রাক দিয়ে বালু ভড়াট করে।

জানা গেছে,পাটাভোগ মৌজার ১নং খাস খতিয়ানের ১১৬ দাগের প্রায় ১৫ শতক জমিতে পাটাভোগ এলাকার মরহুম নুর ইসলাম শেখের পুত্র শেখ রিংকুর নেতৃত্বে ও তার শ্যালক ফেমাস হাসপাতালের মালিক আমিনুল ইসলামগং প্রায় এক মাস আগে জায়গাটিতে স্থাপিত সরকারি সাইন বোর্ড ফেলে রাস্তার পাশ ধরে টিন দিয়ে বেড়া দেয়। পরে শ্রীনগর উপজেলা যুবদলের এক নেতার মাধ্যমে ড্রাম ট্রাক দিয়ে বালু ভড়াট শুরু করে। স্থানীয়রা এ সময় বিষয়টি ইউনিয়ন ভূমি অফিসকে অবহিত করলে তারা সরকারি জায়গা ভড়াটে বাধা না দিয়ে উল্টো তথ্য প্রদানকারীদের নাম প্রকাশ করে দেয়। এতে রিংকুগং তথ্য প্রদানকারীদের হুমকি প্রদান করে এবং সেখানে ইট বালু ও পাথর এনে জড়ো করে।

 

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে রিংকুগং সেখানে দোকান তোলা শুরু করে। কয়েক বছর আগে সরকারি জমির পেছনের জায়গাটি ক্রয় করে ফেমাস হাসপাতালের মালিক আমিনুল ইসলামগং। পরে সেখানে হাসপাতালের সাইন বোর্ড লাগিয়ে দেয়। সরকারি জায়গা দখলের কিছুদিন পূর্বে সেখানে আমিনুল ইসলামের বোন জামাই রিংকুর নামে সাইন বোর্ড সাটানো হয়। স্থানীয়দের বাদীমূলত প্রভাব খাটানোর জন্যই জায়গাটির পার্শ্ববতর্ী বাসিন্দা রিংকুর নাম ব্যবহার করা হচ্ছে।

 

এই বিষয়ে আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, জায়গার অংশ বিশেষ তার বোনের জামাই রিংকুকে লিখে দেওয়া হয়েছে। সে মালিকানা জায়গায় বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেছে। তবে সরকারি জায়গার মাটি সরিয়ে নেওয়া হবে বলে জানান। রিংকু জানান, লেবারদের বসবাসের জন্য ঘর নিমার্ণ করা হচ্ছে। এ সময় তিনি জেলা পরিষদ থেকে লিজ এনেছেন বলে দাবী করেন। তবে ১নং খাস খতিয়ানের জায়গা জেলা পরিষদ থেকে কিভাবে লিজ এনেছেন এমন প্রশ্নে কোন সদুত্তর দিতে পারেননি।

 

শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকতার্ মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতো দিনে কেন ব্যবস্থা নেওয়া হয়নি এমন প্রশ্নে তিনি নিরব ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা