• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

ক্যাপিটাল সিরাজ সেন্টারের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কোনো হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

Reporter Name / ১৫০ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

রাজধানীর বেইলি রোডে অবস্থিত ক্যাপিটাল সিরাজ সেন্টারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভবনের বেসমেন্টে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, শুরুতে মনে করা হয়েছিল আগুনটি ভবনের নিচতলার একটি রেস্টুরেন্টে লেগেছে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে এবং পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।এ সময় ভবনের ছাদ থেকে আশ্রয় নেওয়া লোকজনকে নিচে নামিয়ে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়, যাদের মধ্যে ৭ জন পুরুষ, ৯ জন নারী এবং ২ জন শিশু রয়েছে।ভবনের বিভিন্ন তলায় পোশাক, প্রসাধনীসহ নানা পণ্যের দোকান রয়েছে। আগুন কীভাবে লাগলো তা এখনও জানা যায়নি। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা