মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় একজন গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে আদালতে পাঠানো হয়। অভিযোগ সূত্রে জানাযায়, বিমল মন্ডল ও আসু মন্ডলসহ ৫/৬ জন মিলে গত ১১ই এপ্রিল রাত ৮টার দিকে নিমতলা রেল স্টেশনের আন্ডার পাস সংলগ্ন পাকা রাস্তার উপর বিপুল মন্ডলের উপর হামলা করে। এসময় তারা তাদের হাতে থাকা সুইচ গিয়ার দিয়ে ছুরিকাঘায় করে বিপুল মন্ডলেকে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। তখন সে মাটিতে পরে গেলে তারা তাকে এলোপাতাড়ি ভাবে মারধর করে। এসময় তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে এসে আহত বিপুল মন্ডলকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।এবিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন, এবিষয়ে মামলা গ্রহণের পরে এক জন আসামি গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার চেষ্টা চলছে।