• রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Headline
সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

শ্রীনগরে সালিশদারদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Reporter Name / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

শ্রীনগরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার বিকালে উপজেলায় কেয়টখালী এলাকার সর্বস্তরের জনগনের ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই গ্রামের বাসিন্দা মোঃ আজাহার হোসাইন।  লিখিত বক্তব্যে তিনি জানান, কেয়টখালী গ্রামের দুটি পরিবারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিল। তাদের বিরোধীয় বিষয়টি নিয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জের নির্দেশে ষোলঘর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য সহ কেয়টখালী গ্রামের মুরব্বিরা মিলে সালিশ মিমাংসা করে দেয়। প্রায় আড়াই মাস পরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। কিন্তু একটি মহল সালিশদারদের জরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা ভাবে অপপ্রচার করে আসছে।
তিনি আরো বলেন, গত শুক্রবার কেয়টখালী গ্রামের সালাউদ্দিন গং ও শরীফ গংয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে মারামারি সংগঠিত হয়। এর আগে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে সৃষ্ট বিরোধে দুটি পরিবারই মামলা মোকদ্দমায় জরিয়ে পরে। সর্বশেষ প্রায় আড়াই মাস আগে শরীফ গং শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করে। এর প্রেক্ষিতে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহম্মদ ষোলঘর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অর্থাৎ কেয়কট খালী গ্রামের ইউপি সদস্য মকদম হাওলাদার সহ গ্রামের গন্যমান্য ব্যাক্তিদেরকে সালিশ মিমাংসার দায়িত্ব দেন। পরবর্তীতে দুই পক্ষের মানিত এ্যাডভোকেটদের উপস্থিতিতে সালিশ মিমাংসা সম্পন্ন হয়। দুই পক্ষ সালিম মেনে কোলাকুলি করে মিমাংসা হয়ে যায়। পরবর্তীতে শরীফ গং থানার অফিসার ইনচার্জকে জানায় তারা সালিশ মানেন না। পরে অফিসার ইনচার্জ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে এক মাস সময় দেন। কিন্তু শরীফ গং কাগজপত্র না দেখানোয় অফিসার ইনচার্জ সালিশদারদেরকে পুনরায় দায়িত্ব দিয়ে পূর্বের সিদ্ধান্ত বাস্তবায়নে পরামর্শ দেন। সালিশদাররা সেই সিদ্ধান্ত বাস্তবায়নের পূর্বেই গত শুক্রবার ভোরে সালাউদ্দিন  ও শরীফ কেয়টখালী পশ্চিমপাড়া রাস্তায় রেজু খালাসীর বাড়ির সামনে  মারামারি শুরু করে। এসময় আমি মোঃ আজাহার হোসাইন সহ বেশ কয়েকজন স্থানীয়রা মিলে তাদের মারামারি থামিয়ে দেই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় একটি মহল তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সালিশদারদেরকে মারামারির সাথে সম্পৃক্ততা দেখিয়ে প্রচার করে। যা অদৌ সত্য নয়। একটি মহল আমাদেরকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এমন কাজ করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।
সংবাদ সম্মেলনে ষোলঘর ইউনিয়ন পরিষদের সদস্য মগদম মেম্বার জানান,আটপাড়া গ্রামের দেলোয়ার মাদবর নামের এক লোক শরীফ গংদের হয়ে এই ঝামেলা দির্ঘদিন ধরে জিইয়ে রেখেছে। তার ইস্কানিতেই মারামারির ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন আলী আকবর,মোকাজ্জল শেখ,এম খালেক মোড়ল,মোকাজ্জল দেওয়ান,আব্দুর রব মিয়া,মোঃ ইব্রাহিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া শ্রীনগর (ম্ন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া হয়েছে। ঘনঘন ভূমিকম্পে জনমনে আতঙ্ক বাড়ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে উপজেলার সদর এলাকার হরপাড়ায় এ এইচ খান টাওয়ারসহ বহুতল ভবনে বসবাসকারীদের সচেতনতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিকম্পকালীন সময় বহুতল ভবনে অবস্থানকারীদের করনীয় সমন্ধে বাস্তাব প্রশিক্ষণ ও দুর্ঘটনা এড়াতে দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয় মহড়ায়। মহড়াটি পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পদ্মা ব্রিজ জোন (কার্যালয়) এর ওসি দেলোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক মো. তোফায়েল আহমেদ, মো. দেলোয়ার, এএসআই কামাল হোসেন, এএসআই মুক্তা আক্তার, এএসআই আজিজুল হক, এএসআই আফিফা আক্তার সিফা, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বৃন্দ, বহুতল ভবনের সংশ্লিষ্ট মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যে কোনও দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজে ব্যবহার করার জন্য ক্রেন, স্ক্যাভেটরসহ ভাড়ি ইকুইপমেন্ট দিয়ে সাময়িক সহায়তা করার জন্য আর্মি, সিভিল প্রশাসন ও বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গের কাছে সহায়তার অনুরোধ করছি। বুধবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও মহোদয়ের প্রতি একটি প্রস্তাবনা রাখা হয়েছে।

ফেসবুকে আমরা