• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জ লঞ্চঘাটের The Burnt Bite Restaurant সিলগালা শ্রীনগরে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই শ্রীনগরে বসত ঘরে চুরির অভিযোগ আলদি বাজারে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা জেলা সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের আয়োজনে বর্ণিল পিঠা উৎসব দুর্গন্ধে অতিষ্ঠ পঞ্চসার: গুরুত্বপূর্ণ সড়কের পাশে পুকুরে ফেলা হচ্ছে ময়লা মিরকাদিমে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা ঘন কুয়াশায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: মোটরসাইকেল চালক নিহত, আরোহী গুরুতর আহত মুন্সীগঞ্জ পৌরসভায় বেগম রোকেয়া দিবস ২০২৫ পালিত কবুতর চুরির সন্দেহে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে নির্মম নির্যাতন, ভিডিও ভাইরাল; মূল অভিযুক্ত আটক গজারিয়ায় ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা, তিন সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু গজারিয়ায় আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মুন্সীগঞ্জের ৩৭২ ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা টঙ্গিবাড়ীতে দুই ভাইয়ের বসতঘর ভেঙে দখলের অভিযোগ, স্ত্রী–সন্তান নিয়ে পথে পথে ভুক্তভোগীরা শ্রীনগরে নিমকি তৈরিতে জীবিক মুন্সীগঞ্জের হানাদারমুক্ত দিবস: বীর শহীদদের স্মরণে নানা আয়োজন শ্রীনগরে খিচুড়ি বিরোধে রেস্টুরেন্টে ফাঁকা গুলি, এলাকাজুড়ে উত্তেজনা ভোরের কুয়াশায় খেজুরগাছের ডগায় রসের খোঁজে শ্রীনগরে অটোরিক্সা ও প্রাইভেটকার সংঘর্ষে আহত  ২ 

শ্রীনগরে মাদক নিয়ে মারামারিতে যুবক ছুরিকাহত, আইসিইউতে ভর্তি

Reporter Name / ৭৩ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মাদক নিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইয়াসিন (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রবিবার  (২০ জুলাই) বিকেল ৪টার দিকে শ্রীনগর গার্লস স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পার্শ্বের বাঁশপট্টি এলাকার একটি খালি মাঠে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মোঃ ইয়াসিন। তিনি শ্রীনগর বাইপাস এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাইপাস এলাকার তাদের মধ্যে মাদক সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ বাঁধে। এসময় শ্রীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও শ্রীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ হোসেন মিলনের ভাগিনা সমাপ্ত ওরফে সম্ভু (২৫) ও তার সাথে থাকা আরও ৭-৮ জন ইয়াসিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। গুরুতর আহত অবস্থায় ইয়াসিনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর গ্যাং দমনে অভিযান চলবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান বলেন, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি। আহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া শ্রীনগর (ম্ন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া হয়েছে। ঘনঘন ভূমিকম্পে জনমনে আতঙ্ক বাড়ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে উপজেলার সদর এলাকার হরপাড়ায় এ এইচ খান টাওয়ারসহ বহুতল ভবনে বসবাসকারীদের সচেতনতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিকম্পকালীন সময় বহুতল ভবনে অবস্থানকারীদের করনীয় সমন্ধে বাস্তাব প্রশিক্ষণ ও দুর্ঘটনা এড়াতে দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয় মহড়ায়। মহড়াটি পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পদ্মা ব্রিজ জোন (কার্যালয়) এর ওসি দেলোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক মো. তোফায়েল আহমেদ, মো. দেলোয়ার, এএসআই কামাল হোসেন, এএসআই মুক্তা আক্তার, এএসআই আজিজুল হক, এএসআই আফিফা আক্তার সিফা, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বৃন্দ, বহুতল ভবনের সংশ্লিষ্ট মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যে কোনও দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজে ব্যবহার করার জন্য ক্রেন, স্ক্যাভেটরসহ ভাড়ি ইকুইপমেন্ট দিয়ে সাময়িক সহায়তা করার জন্য আর্মি, সিভিল প্রশাসন ও বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গের কাছে সহায়তার অনুরোধ করছি। বুধবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও মহোদয়ের প্রতি একটি প্রস্তাবনা রাখা হয়েছে।

ফেসবুকে আমরা