• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

সিরাজদিখানে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা

Reporter Name / ১২৮ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ জুলাই সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

 

এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: তৌহিদুল ইসলাম বারী।

আলোচনা সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র,সমাজ সেবা কর্মকর্তা সুমন মধু,মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশনারা ফেরদৌস প্রমুখ।

 

এতে অংশনেন উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অফিসের অধীনে বিভিন্ন নারী সংগঠন ও ক্লাবগুলোর নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী।

 

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার জুলাই শহীদদের প্রতি একমিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, নারী উন্নয়নে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সংসারে মা,বোন কঠোর পরিশ্রম করে সংসার সুখ,শান্তি বয়ে আনে, তেমনী নারীর সঠিক সিদ্ধান্ত ও তার ক্ষমতায়নে দেশ এগিয়ে যাবে। তিনি আরো বলেন নারীদের ক্ষতায়নে সরকার অনেক উদ্যােগ গ্রহন করেছে। নারীর স্বাধীনতা সংসারে থাকতে হবে। সংসারে বৈসাম্য থাকতে পারে না। এতে করে সংসারে সুখ শান্তি ফিরে আসবে। বাল্য বিবাহ চলবে না, বাল্য বিবাহের জন্য মায়েরাই দায়ী। বয়স সন্ধি আবস্থা ছেলেমেয়েরা ভুল সিদ্ধান্ত নিতে পারে, এর জন্য পিতামাতাকে সজাগ থাকার অনুরোধ করেন। পিতামাতা সচেতন হলে ছেলেমেয়েরা বিপদে পরবে না। পরিশেষে তিনি বলেন, সংসার সুখি হলে, সুখি হবে সমাজ, এমনি করে এই সুখ রাষ্ট্রের সুখ এনে দিবে বলেন বলে জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা