
শ্রীনগরে একটি বাড়ির বসতঘরে ছুরির ঘটনা ঘটেছে। চোর ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। গত শুক্রবার উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামের হাজী হাবিবুর রহমানের বসতঘরে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী হাবিবুর রহমানের অভিযোগ, শুক্রবার বেলা ১১টার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘর তালাবদ্ধ করে আত্মীয়ের বাড়িতে যান। এদিন সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে আসেন। ঘরে প্রবেশ করে দেখতে পান আলমারি ও ওয়াডড্রব খোলা। সন্দেহ হলে আলমারিতে খুঁজে দেখেন নগদ ৩৫ হাজার টাকা ও ৫ ভরি স্বার্ণালংকার নেই। সব চুরি হয়ে গেছে। তার ধারনা মতে চোর সুযোগ বুঝে
কৌশলে ঘরে ঢুকে টাকা, স্বার্ণালংকার চুরি করে বারান্দার দরজা খুলে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, এদিন দুপুরের দিকে অবিরাম বৃষ্টি শুরু হয়।
চোর এ সময়কে কাজে লাগিয়ে খালি ঘরে চুরি করে। এলাকায় চুরি-ছেচরামি বাড়ছে। মাঝে মধ্যেই চুরির ঘটনা ঘটছে। iস্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু জানান, বসতঘরে চুরির ঘটনায় হাবিবুর রহমান বাদি হয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। রাত পৌণে ১১টার দিকে শ্রীনগর থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর মো. জহির জানান, বিবন্দীতে বসতঘরে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।