• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

শ্রীনগরে মোবাইল কোর্টের অভিযানে ড্রাম ট্রাক  আটক, কারাদন্ড ও জরিমানা 

Reporter Name / ১১২ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

 শ্রীনগরে অবৈধভাবে কৃষি জমি ভরাট ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ড্রাম ট্রাক আটক করা হয়েছে। রাতের আধারে কৃষি জমি ভরাটের লক্ষ্যে এসব ড্রাম ট্রাকে
করে বালু আনা হচ্ছিল। রবিবার রাত ১১টার দিকে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের দিক নির্দেশনায় উপজেলার ফুলকুচি ও দামলা এলাকায় অভিযান চালিয়ে ড্রাম ট্রাকগুলো আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২ জনকে ৭ দিন করে কারাদন্ড প্রদানসহ মোট ৫ জনকে আর্থিক জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল। এ সময় শ্রীনগর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভৈধভাবে কৃষি জমির মাটি কাটা ও ভরাট ঠেকাতে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, ভরাট বাণিজ্য সিন্ডিকেট চক্রের সদস্যরা এখন রাতের আধারে বিভিন্ন সড়ক ব্যবহার করে ড্রাম ট্রাকে করে বালু আনছে। বালুভর্তি এসব ভাড়ি ড্রাম ট্রাকের ওভারলোডিংয়ে সরকারি কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের ব্যপক ক্ষতিসাধন হচ্ছে।
মাটিবাহী ড্রাম ট্রাক ও বিভিন্ন ট্রলির যাতায়াতে উপজেলার বিভিন্ন লিংকরোড দেবে যাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক খানাখন্দে পরিণত হচ্ছে। ভরাট বাণিজ্য প্রতিরোধে সংশ্লিষ্ট প্রশাসনের অভিযানে খুশি তারা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল জানান, রাঢ়িখাল
ইউনিয়নের ফুলকুচি ও দামলায় আটককৃত বালুবাহী ড্রাম ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোবাইল কোর্ট বসিয়ে সড়ক ও পরিবহণ আইন- ২০১৮’র আওতায় মোট ৫টি মামলা করা হয়। এতে ২ জনকে ৭ দিন করে কারাদন্ড প্রদানসহ ৫ জনকে অর্থদন্ড করা হয়। এ সময় জরিমানার মোট ১৫ হাজার ২০০ টাকা আদায় করা হয়। জনস্বার্থে
উপজেলায় অবৈধ ভরাটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া শ্রীনগর (ম্ন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া হয়েছে। ঘনঘন ভূমিকম্পে জনমনে আতঙ্ক বাড়ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে উপজেলার সদর এলাকার হরপাড়ায় এ এইচ খান টাওয়ারসহ বহুতল ভবনে বসবাসকারীদের সচেতনতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিকম্পকালীন সময় বহুতল ভবনে অবস্থানকারীদের করনীয় সমন্ধে বাস্তাব প্রশিক্ষণ ও দুর্ঘটনা এড়াতে দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয় মহড়ায়। মহড়াটি পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পদ্মা ব্রিজ জোন (কার্যালয়) এর ওসি দেলোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক মো. তোফায়েল আহমেদ, মো. দেলোয়ার, এএসআই কামাল হোসেন, এএসআই মুক্তা আক্তার, এএসআই আজিজুল হক, এএসআই আফিফা আক্তার সিফা, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বৃন্দ, বহুতল ভবনের সংশ্লিষ্ট মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যে কোনও দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজে ব্যবহার করার জন্য ক্রেন, স্ক্যাভেটরসহ ভাড়ি ইকুইপমেন্ট দিয়ে সাময়িক সহায়তা করার জন্য আর্মি, সিভিল প্রশাসন ও বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গের কাছে সহায়তার অনুরোধ করছি। বুধবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও মহোদয়ের প্রতি একটি প্রস্তাবনা রাখা হয়েছে।

ফেসবুকে আমরা