• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

লৌহজংয়ে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী শাহানুর গ্রেপ্তার

Reporter Name / ১৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া গোয়ালীমন্দ্রা বাজার এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ মো. শাহানুর (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। তিনি উপজেলার খরিয়া এলাকার মৃত সিরাজউদ্দিন সরদারের ছেলে।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১০-এর একটি দল অভিযানে গেলে শাহানুরকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং পাঁচ রাউন্ড তাজা গুলি।তদন্তে জানা যায়, শাহানুর একজন চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ। দীর্ঘদিন ধরে তিনি লৌহজং ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র দেখিয়ে সন্ত্রাসী তৎপরতা ও মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে এবং নতুন করে অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা