• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা

সিরাজদিখানে বিষপানের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্য

Reporter Name / ১৩১ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী বিষপানে মৃত্যুবরণ করেছেন। নিহতরা হলেন-দেলোয়ার হোসেন (২৫) ও তার স্ত্রী রাখি আক্তার (১৮)। তারা সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরকুন্দলিয়া এলাকার বাসিন্দা। শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর দুটি পৃথক হাসপাতালে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।দেলোয়ার স্থানীয় মো. বারেক মিয়ার ছেলে এবং রাখি একই গ্রামের মো. রশিদের মেয়ে। ছয় বছর আগে তাদের বিয়ে হয়। দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে, যাদের বয়স দু’জনেরই দুই বছরের নিচে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সন্ধ্যায় পারিবারিক কলহের এক পর্যায়ে প্রথমে রাখি আক্তার বিষপান করেন। পরে একই বোতলের অবশিষ্ট বিষ পান করেন দেলোয়ার। পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাখিকে ম্যাক্সএইড হাসপাতালে এবং দেলোয়ারকে নিউ লাইফ হয়ে ডেল্টা হাসপাতালে স্থানান্তর করা হয়।দেলোয়ারের বাবা মো. বারেক মিয়া বলেন, সন্ধ্যার দিকে হঠাৎ দেখি ছেলের বউ বমি করছে। তাকে হাসপাতালে নেওয়ার পর খবর পেয়ে ছেলে বাসায় গিয়ে অবশিষ্ট বিষ পান করে। কী কারণে এমন করল জানি না, তবে ধারণা করছি স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ছিল। তারা মারা গিয়ে আমার দুই নাতিকে এতিম করে গেল।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক জানান,
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক মনোমালিন্যের জেরেই এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা