• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Headline
গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানে সৌদি উপহারের খেজুর: মুন্সিগঞ্জের ১৮০ কার্টুন কোথায়—সামাজিক মাধ্যমে আলোচনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দায়িত্ব ছাড়ার পর নতুন করে অপপ্রচার—দুর্নীতির অভিযোগ অস্বীকার আসিফ নজরুলের শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১আহত-১ শ্রীনগরে সিসি ক্যামেরায় দেখা গেল সন্দেহভাজন ডাকাতদের সিরাজদীখানে সূর্যমুখী চাষে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা সিরাজদীখানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

আড়িয়ল বিলে জৌলুস ছড়াচ্ছে প্রকৃতি

Reporter Name / ১১২ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

আড়িয়ল বিল দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীনতম বিল হিসেবে পরিচিত। বর্ষা মৌসুমে বিস্তীণ আড়িয়ল বিলের নিজস্ব সৌন্দর্য ফুটে উঠেছে। বিল জুড়ে এখন প্রকৃতির হাত ছানি। এছাড়াও ভরা বর্ষায় আড়িয়ল বিলটি কেন্দ্র করে হাজার হাজার মানুষের জীবন-জীবীকার অন্যতম মাধ্যম হয়ে দাড়ায়। এই সিজনে গ্রামীন পরিবেশে আড়িয়ল বিলের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত অসংখ্য ভ্রমণ পিপাসুরা আসছেন এই অঞ্চলে। নানা কারণেই নয়াভিরাম আড়িয়ল বিলটি দর্শনার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে সপ্তাহের ছুটির দিনগুলোতে নৌ-ভ্রমণে আসছেন অনেকে। শস্য ভান্ডার খ্যাত আড়িয়ল বিল এখন বর্ষার পানিতে টইটম্বুর। বিল জুড়ে শাপলার সমারোহ। প্রাকৃতিকভাবে জন্মানো এসব শাপলা কুড়িয়ে আনা হচ্ছে নৌকা ভরে। বিলপাড়েই এসব শাপলা বিকিকিনি হচ্ছে। অসংখ্য পাখীদের বিচলন। এখানে দেখা মিলবে ঢেঁউকাটা পানিতে বালিহাঁস-পাণকৌড়িদের সাঁতার কাটা ও ডুব দিয়ে মাছ শিকারের দৃশ্য। সবুজ গাছ গাছালিতে ঘেরা ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ছোট-বড় দীঘি-ডাঙ্গার। বিভিন্ন পন্থায় জেলেদের মাছ ধরার চিত্র। এমন নজর কারা দৃশ্য উপভোগ করতে ময়ূরপঙ্খী, পালের নাউ, ট্রালার ও কোষা নৌকায় করে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ পিপাসুরা। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার গাদিঘাট বাজার, দেউলভোগ বাজার, আলমপুর বাজার, বাড়ৈখালী বাজার ঘাটে/খালে আড়িয়ল বিল ঘুরে দেখার জন্য ভাড়ায় পাওয়া যাচ্ছে বিভি-ন্ন নৌকা। স্থানীয়রা জানান, আড়িয়ল বিল শুষ্ক মৌসুমে ধানসহ শাক-সবজির জন্য বিখ্যাত হলেও বর্ষা মৌসুমে আড়িয়ল বিল কোন ফসলের আবাদ না থাকলেও বিলটি প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠে। প্রকৃতির এমন অপরূপ জৌলুস উপভোগ করতে প্রতিদিন অসংখ্য মানুষ নৌকা ভ্রমণে আসছেন। এতে স্থানী-য়ভাবে বিল এলাকায় মাঝি-মাল্লা, ট্রলার-নৌকার কদর বাড়ে। কয়েজন মাঝি জানান, সারাদিনের জন্য একটি ট্রলার ভাড়া নেওয়া হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকা। এছাড়া ঘন্টা চুক্তিতেও নৌকা ভাড়ায় যাচ্ছেন তারা। আড়িয়ল বিল সংলগ্ন এলাকায় ভাড়ায় এসব নৌকা পাওয়া যাচ্ছে। শুক্রবার ও শনিবার ভ্রমণ পিপাসুদের চাপ বেশী থাকায় নৌকার ভাড়া কিছুটা বৃদ্ধি থাকে। মো. অমিত, জায়ান, তৌহা, আরমান, উজ্জ্বল, জয়াসহ দর্শনার্থীরা জানান, ঢাকা থেকে আড়িয়ল বিলে নৌ-ভ্রমণে আসছেন। গাদিঘাট এলাকা থেকে ভাড়ায় একটি ট্রলার নিয়েছেন। দিনব্যাপী ঘুরে আড়িয়ল বিলের নয়াভিরাম সৌন্দর্য উপভোগ করছেন তারা। আড়িয়ল বিলের জৌলুস প্রকৃতির মাঝে ছড়িয়ে পড়েছে। সুযোগ পেলে তারা আবার আসবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা