মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধ ড্রেজার বানিজ্য ও বালুবাহী বাল্কহেড চলাচলে স্থানীয়রা বাধা দেওয়ায় গত ৬ আগষ্ট বিকাল ৬ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের মলবি মাঠ এলাকায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের হামলায় অহিদুল শিকদার (৪০), পিতা শাজাহান শিকদার; কাইয়ুম খান (৪৪), পিতা আব্দুল হাই খান; ও কাউসার খান (২০), পিতা কাইয়ুম খান তিনজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটে।এবিষয়ে আব্দুল হাই খানের ছেলে আহত কাইয়ুম খান (৪৪) বাদী হয়ে সিরাজদিখান থানায় ১১ জনকে আসামী একটি মামলা দায়ের করেন। আসামীদের গ্রেফতারের দাবীতে গত মঙ্গলবার ১২ আগষ্ট বাসাইল ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী।অপর দিকে ১৩ আগষ্ট মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সিরাজদিখান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আসামী বাসাইল গ্রামের শরিফ হাওলাদা