পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিডি ক্লিন মুন্সীগঞ্জের উদ্যোগে
চতুর্থ ধাপে পরিচ্ছন্নতা অভিযান স¤পন্ন হয়েছে কাটাখালি খালে। শুক্রবার
সকাল ৯ টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার সার্কিট হাউস সংলগ্ন কাটাখালি
খালে এ অভিযানের আয়োজন করা হয়। অভিযানে অংশ নেন বিডি ক্লিন
মুন্সীগঞ্জের স্বেচ্ছাসেবক সদস্য এবং মুন্সীগঞ্জ পৌরসভার পরিচ্ছন্ন
কর্মীরা। এ সময় তারা খাল থেকে ময়লা-আবর্জনা অপসারণ করে জলপ্রবাহ সচল
রাখার উদ্যোগ নেন।
বিডি ক্লিন মুন্সীগঞ্জের জেলা সমন্বয়ক অমিত হাসান বলেন, ্য়ঁড়ঃ;আমরা শুধু
পরিচ্ছন্নতা অভিযান করতেই আসিনি, মানুষের মানসিকতা পরিবর্তন
করতেই এসেছি। যতদিন না জনগণ নিজের শহরকে নিজের দায়িত্ব মনে করবে,
ততদিন পর্যন্ত পরিবেশ রক্ষার এই কার্যক্রম অব্যাহত থাকবে।্য়ঁড়ঃ;
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কাটাখালি খালকে ময়লা ও আবর্জনামুক্ত
রাখা, জলপ্রবাহ স্বাভাবিক করা এবং দূষণ রোধে জনসচেতনতা সৃষ্টি করাই
এই অভিযানের মূল লক্ষ্য।