• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মুন্সীগঞ্জে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৬ যানবাহনকে জরিমানা বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু লঞ্চ থেকে কল পেয়ে অসুস্থ শিশুকে চিকিৎসা দিতে হাজির কোস্টগার্ড শ্রীনগরে স্কুলছাত্র হত্যা মামলার আসামি আটক মুন্সীগঞ্জ আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের প্রার্থীতা বাতিল গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, মুন্সীগঞ্জে চক্রের ৪ সদস্য গ্রেফতার খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন মুন্সীগঞ্জে আন্তঃজেলা বাইকচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জ্বালানি সংকটে থমকে গেছে দিঘীরপাড়ের জীবন: কর্মহীন ৫০০ মোটরসাইকেলচালক, দুর্ভোগে জনজীবন সাত বছর পর ফিরল লাক্স সুপারস্টার: মুকুট জিতলেন রাজশাহীর বিদুষী বর্ণিতা গজারিয়াতে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার লৌহজংয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার গজারিয়ায় পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা  মুন্সীগঞ্জে ১৫ জুলাইযোদ্ধার গেজেট বাতিল, প্রজ্ঞাপন জারি সরকারের মুন্সিগঞ্জে অটিজম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ জাতীয় সংসদকে যুক্তি ও সমাধানের কেন্দ্র করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীনগরে নকল কারখানায় যৌথ অভিযানে বিপুল পরিমান ভেজাল কসমেটিকস জব্দ

Reporter Name / ১৪৩ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

শ্রীনগরে নকল কসমেটিকস কারখানায় যৌথ অভিযান চালিয়েছে বিপুল পরিমাণ ভেজাল কসমেটিকস সামগ্রী জব্দ করেছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম খানের বাড়িতে এই অভিযান চালানো হয়। বাংলাদেশ সেনা সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেড এর অধীনে ১৯ বীর, মুন্সীগঞ্জ সেনা ক্যাম্পের মেজর ইহসানের নেতৃত্বে সুনিদিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে ওই বাড়ির ভাড়াটিয়া ইয়াসিনের (৩৫) দুটি টিনশেট বিল্ডিং থেকে ২ হাজার বোতল অলিভ অয়েল, ১ হাজার ৫শ’ বোতল অর্গানিক হেয়ার অয়েল, ১ হাজার ২শ’ বোতল কিউট গ্লিসারিন, ৮শ’ পিস জেসমিন বডি স্প্রে, ১ হাজার ২শ’ পিস হোয়াইট বিউটি ক্রিম, ৭শ’ পিস লেমন ফ্রেশ স্প্রে, সাড়ে ৬শ’ বোতল বেবি অলিভ অয়েল, ১ হাজার ৪শ’ পিস গৌড়ি ক্রিম, ৮শ’ পিস লতা হারবাল ক্রিম, ৪শ’ বোতল জাফরান হেয়ার অয়েল, ৩শ’ বোতল টিউলিপ অলিভ অয়েল, ৫০ প্যাকেট স্টার্ট হেয়ার কালার, আড়াইশ পিচ নুর পাকিস্থানী ক্রিম, এলিজাবেথ ক্রিম, ১ হাজার ২শ’ বোতল অরেঞ্জ হেয়ার অয়েল, ২৫ প্যাকেট সুগন্ধি ক্যামিকেল, সাড়ে ৪শ’ বোতল হেক্সিসোল, ২শ’ পিস তিব্বত পমেট ক্রিম, ২ হাজার ৮৮ পিস কাশ্মীর মেহেদী, ১২ ডজন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিরাপদ কনডমসহ ২৪টি বিভিন্ন প্রকারের অবৈধ ও ভেজাল মিশ্রিত কসমেটিক্স আইটেম। ড্রাম ভর্তি ৭শ’ লিটার তেল, ক্রিম তৈরির মেশিন, ৫ হাজার পিস বিভিন্ন পণ্যের খালি বোতল, বিভিন্ন পণ্যের খালি প্যাকেট উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা। পরে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানার মালিক ইয়াসিনকে ১ বছরের কারাদন্ড প্রদান ও ১ হাজার টাকা জরিমানা করেন। অভিযুক্ত ইয়াসিনের বাড়ি লালমনির হাটের সদর উপজেলার মোগল হাট এলাকায়। সে ওই এলাকার আব্দুল করিমের ছেলে। সে প্রায় ১৫ বছর ধরে শ্রীনগরে ভাড়া থাকেন। জব্দকৃত কসমেটিকস সামগ্রী সব বিনষ্ট করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া শ্রীনগর (ম্ন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া হয়েছে। ঘনঘন ভূমিকম্পে জনমনে আতঙ্ক বাড়ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে উপজেলার সদর এলাকার হরপাড়ায় এ এইচ খান টাওয়ারসহ বহুতল ভবনে বসবাসকারীদের সচেতনতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিকম্পকালীন সময় বহুতল ভবনে অবস্থানকারীদের করনীয় সমন্ধে বাস্তাব প্রশিক্ষণ ও দুর্ঘটনা এড়াতে দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয় মহড়ায়। মহড়াটি পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পদ্মা ব্রিজ জোন (কার্যালয়) এর ওসি দেলোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক মো. তোফায়েল আহমেদ, মো. দেলোয়ার, এএসআই কামাল হোসেন, এএসআই মুক্তা আক্তার, এএসআই আজিজুল হক, এএসআই আফিফা আক্তার সিফা, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বৃন্দ, বহুতল ভবনের সংশ্লিষ্ট মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যে কোনও দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজে ব্যবহার করার জন্য ক্রেন, স্ক্যাভেটরসহ ভাড়ি ইকুইপমেন্ট দিয়ে সাময়িক সহায়তা করার জন্য আর্মি, সিভিল প্রশাসন ও বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গের কাছে সহায়তার অনুরোধ করছি। বুধবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও মহোদয়ের প্রতি একটি প্রস্তাবনা রাখা হয়েছে।

ফেসবুকে আমরা